Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদে ১৭ জনের ১০ জনই সরকারি তালিকাভূক্ত নন: সংবাদ সম্মেলনে অভিযোগ যুক্তরাষ্ট্র কমান্ডের আহবায়কের

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: December 26, 2010 | 2:03 AM

 এনা : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র কমান্ডের ১৭ সদস্য বিশিষ্ট কমিটির ১০ জনই ভূয়া বলে গুরুতর অভিযোগ উঠেছে। ২৫ ডিসেম্বর দুপুরে নিউইয়র্কে জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিতাকারে এ অভিযোগ করেন যুক্তরাষ্ট্র কমান্ডের আহবায়ক ও কেন্দ্রীয় কমান্ডের সাবেক আন্তজাতিক কমান্ডার আব্দুল মুকিত চৌধুরী। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০০৮ সালের ২৪ মে নিউইয়র্কে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সম্মেলনে ১৭ সদস্যের যুক্তরাষ্ট্র কমান্ডের কমিটি গঠন করা হয়। সে সম্মেলনে তৎকালিন কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান অধ্যাপক আহাদ চৌধুরী শর্তসাপেক্ষে এক বছরের জন্যে ঐ কমিটির অনুমোদন দেন। সর্বশেষ ২০০০ সালের মুক্তি বার্তা অথবা ২০০৫ সালে বাংলাদেশ সরকারের গ্যাজেটে নাম রয়েছে-তার প্রমাণ ৩ মাসের মধ্যে পেশ করার নির্দেশ দেয়া হয় কমিটির সকলকে। অন্যথায় তারা কমিটি থেকে বাদ পড়বেন বলেও ঐ সম্মেলনে উল্লেখ করা হয়। এরপর চলে গেছে আড়াই বছর। ১৭ জন্যের মধ্যে ৬ জনের নাম মুক্তি বার্তায় পাওয়া গেছে। বাদল আকন্দ নামক একজন ইন্তেকাল করেছেন। অপর ১০ জনের নাম মুক্তিযোদ্ধাদের কোন তালিকায় পাওয়া যায়নি কিংবা সংশ্লিষ্টরাও কোন প্রমাণ পেশ করতে পারেননি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে যুক্তরাষ্ট্র কমান্ড গঠন করে একাত্তরের ঘাতকদের বিচারের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের বিকল্প নেই বিধায় গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত এক সভায় ২০০৮ সালের ২৫ মে তারিখে গঠিত কমিটি বিলুপ্ত করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে উত্তর আমেরিকায় বসবাসরত সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয় এবং শীঘ্রই ঢাকায় কেন্দ্রীয় কমান্ডের সাথে যোগাযোগক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পদক্ষেপ নেয়া হবে বলেও উল্লেখ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০০৮ সালের কমিটির কমান্ডার হচ্ছেন নূরনবী এবং ডেপুটি কমান্ডার ডা. মাসুদুল হাসান ও শরাফ সরকার। এ ৩ জনে বার্তা সংস্থা এনাকে বলেছেন যে, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদের অনুমতিক্রমেই তারা দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV