বড়দিন উদযাপিত
ইউএসএনিউজ ডেস্ক: উৎসবের আমেজে উদযাপিত হয়েছে খ্রিষ্টান সমপ্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন। দিনটি উপলক্ষে দেশের সব খ্রিষ্টান চার্চ ও বড় বড় হোটেলে ছিল উৎসবের আমেজ।প্রার্থনা ও আনন্দ ভাগাভাগির মধ্যে দিয়ে খৃষ্ট ধর্মাবলম্বীরা পালন করেছেন দিবসটি। গতকাল বড়দিন হলেও একদিন আগেই রাজধানীর কাকরাইলের আর্চবিশপ হাউজে বাংলাদেশে খ্রিষ্টান সমপ্রদায়ের প্রধান আর্চবিশপ পৌলিনুস কস্তা কেক কেটে বড়দিন উৎসবের সূচনা করেন। রাজধানীর কাকরাইলের সেইন্ট মেরি’স ক্যাথিড্রালে রাতে প্রধান প্রার্থনাসভা হয়। আর্চবিশপ পৌলিনুস কস্তা এ প্রার্থনা সভায় নেতৃত্ব দেন। বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করেন প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান। বড়দিন উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও, দ্য ওয়েস্টিন ঢাকা, র্যাডিসন ওয়াটার গার্ডেন, হোটেল শেরাটনসহ অন্যান্য হোটেল বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এসব হোটেলে শিশুদের জন্য ছিল ক্রিসমাস কিডস পার্টিসহ নানা ধরনের খেলার আয়োজন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








