৬, ৭ ও ৮ অক্টোবরের ৩১তম ফোবানা সম্মেলনের আমন্ত্রনের মধ্য দিয়ে ফ্লোরিডায় শেষ হল দু’দিনব্যাপী এশিয়ান ট্রেড ফেয়ার
ওয়েষ্টপাম বীচ, ফ্লোরিডা: আগামী ৬, ৭ ও ৮ অক্টোবর কলম্বাস ডে উইকেন্ডে ফ্লোরিডার মায়ামী শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানা সম্মেলনের ৩১তম আসর। এই ফোবানা সম্মেলনে অংশগ্রহন করার আমন্ত্রনের মধ্যে দিয়ে শেষ হল ২৪তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ার এন্ড কালচারাল শো। ১৯ মার্চ রবিবার সাউথ ফ্লোরিডা ফেয়ারগ্রাউন্ড (এক্সপো) সেন্টারে ২৪তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ার এন্ড কালচারাল শোর শেষ দিনে ফোবানা চেয়ারম্যান আজাদুল হক আজাদ, এক্সিকিউটিভ সেক্রেটারি এম মাওলা দিলু, জয়েন্ট সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, সদস্য আরিফ আহমেদ, ৩১তম ফোবানা স্বাতিক কমিটির সভাপতি মোহাম্মদ এমরান, কনভেনার এম রহমান জহির, স্বাগতিক কমিটির উপদেষ্টা ও ফোবানা সেন্ট্রাল কমিটির প্রাক্তন চেয়ারম্যান আতিকুর রহমান উপস্থিত হাজারো দর্শক শ্রোতাদের প্রতি এই আমন্ত্রন জানান। উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েন অব ফ্লোরিডা ২৪তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ার এন্ড কালচারাল শো আয়োজক এবং বাংলাদেশ এসোসিয়েন অব ফ্লোরিডাই আগামী কলম্বাস ডে উইকেন্ডে ফ্লোরিডার মায়ামী শহরে ৩১তম ফোবানা সম্মেলনের আয়োজন করছে। ফোবানা সম্মেলনকে সামনে রেখেই রবিবার সকালে ফোবানা নেতৃবৃন্দ ৩১তম ফোবানা স্বাগতিক কমিটির উপদেষ্টা ও ফোবানা সেন্ট্রাল কমিটির প্রাক্তন চেয়ারম্যান আতিকুর রহমানের আতিকের নেতৃত্বে ৩১তম ফোবানা সম্মেলন স্থল মায়ামী শহরের হায়াত রিজেন্সী হোটেল ভিজিট করেন। নেতৃবৃন্দ ৩১তম ফোবানার মুল অনুষ্ঠাস্থল ছয় হাজার আসন বিশিষ্ট অডিটরিয়াম, ভেন্ডর স্পন্সর, মিটিং সেমিনার আয়োজনের সকল স্থান পরিদর্শন করেন এবং ফোবানার ভেন্যু নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ৩১তম ফোবানার ভেন্যু পরিদর্শন শেষে ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আজাদুল হক আজাদ স্বাগতিক কমিটির নেতৃবৃন্দের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, এ যাবতকালের সবচাইতে সুন্দর এবং আকর্ষনীয় ভেন্যু ফ্লোরিডার মায়ামীস্থ হায়াত রিজেন্সী হোটেল অডিটরিয়াম। প্রায় ছয় আসন বিশিষ্ট এই অডিটরিয়ামে ৩১তম ফোবানার সবচাইতে ব্যায়বহুল ও জমজমাট আসর আনুষ্ঠিত যাচ্ছে বলে আমি খুবই আনন্দিত। এদিকে ভেন্যু নিয়ে স্বাগতিক কমিটির উপদেষ্টা ও ফোবানা সেন্ট্রাল কমিটির প্রাক্তন চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ৩১তম ফোবানা সম্মেলনকে জমজমাট করার সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সবচাইতে ব্যয়বহুল ছয় হাজার আসন বিশিষ্ট অডিটরিয়াম নেয়া হয়েছে। ভেন্যুও পাশে লেক রয়েছে। সেই লেকে ফোবানা এবং বাংলাদেশের পতাকা সজ্জিত বোট নিয়ে ফোবানায় আগত অতিথিরা বোট ভ্রমন করতে পারবেন। তিনি বলেন, খুবই স্বল্প মুল্যে হোটেল বুকিং দেয়ার ব্যবস্থা করা হয়েছে। হোটেলের ভিতরেই ট্রেন সুবিধা এবং হোটেলের উপরই হেলিকপ্টার ভ্রমনের ব্যবস্থা রয়েছে। এছাড়া তিনদিনব্যাপী অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনে আগত আমন্ত্রিত অতিথিদের জন্য ডিনার এবং লাঞ্চের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। ৩১তম ফোবানা সম্মেলনের ভেন্যু প্রদর্শন শেষে ফোবানা নেতৃবৃন্দ সাউথ ফ্লোরিডা ফেয়ারগ্রাউন্ড (এক্সপো) সেন্টারে ২৪তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ার এন্ড কালচারাল শোতে অংশগ্রহন করেন। অনুষ্ঠানের শেষ দিনে প্রায় ১৪টি দেশের প্রায় তিনশত শিল্পী পারফর্ম করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশ থেকে আগত শিল্পী বেবী নাজনীন এবং ইনডিয়ান আইডল হারশি মা। এছাড়াও উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী রায়ান তাজ ও প্রমী তাজ, কনক, সারেগামা ব্যান্ড সহ স্থানীয় শিল্পীরা অংশগ্রহন করেন। অনুষ্ঠানে প্রায় দেড়শত ষ্টল এবং পাঁচ হাজার দর্শক অংশগ্রহন করে। এছাড়া অনুষ্ঠানের শেষ দিনে মিসেস আমেরিকা সুন্দরীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এদিকে আজ ২০ মার্চ রবিবার ফোবানা রেজিষ্টার এবং রেজিষ্টার্ড ট্রেড মার্কের অনুমোদন বাংলাদেশ সরকারের থেকে পেয়েছেন বলে জানিয়েছেন ফোবানা এক্সিকিউটিভ সেক্রেটারি এম মাওলা দিলু। তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফোবানা রেজিষ্ট্রেশন এবং ট্রেডমার্ক পাওয়ার পর বাংলাদেশে ফোবানা নিয়ে এখন আর কেউ জালিয়াতি করতে পারবেনা। আর করলেও ফোবানার লিগাল টিম তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে পারবে। এছাড়া খুব শিঘ্রই ফোবানা নিয়ে কানাডা সরকারের কাছেও ফোবানার রেজিষ্ট্রেশন এবং ট্রেড মার্কের বিষয়ে আদালতের মাধ্যমে ফোবানার সকল নথিপত্র তুলে ধরে আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ