Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ঐতিহাসিক নাটক বঙ্গবন্ধু শেখ মুজিব মঞ্চস্থ

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: March 21, 2017 | 10:07 AM

নিউইয়র্ক : খান শত্তকত রচিত ঐতিহাসিক নাটক বঙ্গবন্ধু শেখ মুজিব মঞ্চস্থ হলো নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসের মিলনায়তনে। গত ১৭ই মার্চ শুক্রবার ছিলো জাতির জনক বঙ্গবন্ধুর ৯৭ তম জন্মবার্ষিকী। এইদিন নিউইয়র্ক কনস্যুলেট জেনারেল এর উদ্যোগে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এই অনুষ্ঠান ৩টি পর্বে বিভক্ত ছিলো। ১ম পর্ব ছিলো বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক ভিডিও চিত্র প্রদর্শন। ২য় পর্বে ছিলো শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শেষ পর্বে ছিলো ঐতিহাসিক নাটক বঙ্গবন্ধু শেখ মুজিব এর মঞ্চায়ন।

খান শওকত এর রচনা ও পরিচালনায় নাটকটি মঞ্চস্থ হয়। এতে বঙ্গবন্ধু চরীত্রে রূপদান করেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারি, বেগম মুজিব চরীত্রে ডা: নার্গিস রহমান, শেখ হাসিনা চরিত্রে শাহানাজ বেগম, জিয়াউর রহমান চরিত্রে মো: ওমর ফারুক ধ্রুব, আ: মান্নান চরিত্রে তপন কুমার রায় এবং মোশতাক আহমেদ চরিত্রে প্রদীপ মালাকার অভিনয় করেন। নেপথ্যে ধারা বর্ননায় ছিলেন: সৈয়দ ফরিদুর রেজা তন্ময়, ইফফাত জাহান তরু এবং এলিজা। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ আত্তয়ামী লীগের যুগ্মœ সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, ডা: দীপু মনি। উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, কনসাল জেনারেল শামীম আহসান, ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম সহ কনস্যুলেট এবং স্থায়ী মিশনের কর্মকর্তাবৃন্দ সহ নিউইয়র্কের সামাজিক-সাংস্কৃতিক-সেবামূলক ও সাহিত্য সংগঠনের প্রতিনিধি বৃন্দ, মুক্তিযোদ্ধা, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিত্রনির্মাতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। মহান মুক্তিযুদ্ধ, ৭১ উত্তর বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক এ নাটকটি সকলেই অত্যন্ত আগ্রহের সাথে উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে নাট্য গ্রন্থ “বঙ্গবন্ধু শেখ মুজিব” উপহার হিসেবে প্রদান করা হয়। গ্রন্থটি পুন:মূদ্রনে সহযোগিতা করেন নূরুন নাহার গীনি, ব্যবসায়ী মো: আ: মান্নান, শাহাদাত হোসেন, ত্র্যটর্নী মঈন চৌধুরী, ওয়াসী চৌধুরী, শওকত আকবর রিচি, ডা: নার্গিস রহমান, শাহানাজ বেগম এবং মো: শাহনেওয়াজ। সকলের সহযোগিতায় ৩২ পৃষ্ঠার (৯০ মিনিটের নাটক) এ গ্রন্থখানির ১৫০০ কপি ইত্যিমধ্যে নিউইয়র্ক, কানাডা এবং বাংলাদেশে বিনামূল্যে বিতরন করা হয়েছে। গ্রন্থটি সংগ্রহে আগ্রহী বা নাটকটি মঞ্চায়নে আগ্রহীদেরকে (৯১৭)- ৮৩৪-৮৫৬৬ নং এ যোগাযোগের আহবান জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV