বাংলাদেশ আজ উন্নয়ন আর অগ্রগতির অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে : জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখার জাতীয় শিশু দিবসে ডা. দিপু মনি
নিউইয়র্ক : স্বাধীন বাংলাদেশের স্থপতি ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি সমগ্র বিশ্বের নিপীড়িত মানুষেরও নেতা । আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. দিপু মনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে এসব কথা বলেন । নিউইয়র্কের জ্যাকসন হাইটসস্থ পালকি পার্টি সেন্টারে আয়োজিত গত ১৭ মার্চ রাতে আয়োজিত সভায় জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি কাজী আজিজুল হক খোকন-এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হাসানাত হাসান । আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসারত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ড. মহসীন আলী, ড. প্রদীপ রঞ্জন কর, ডা. মাসুদুল হাসান ও সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সহ সভাপতি লুৎফুল করীম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম বাদশা, সাংগঠনিক চন্দন দত্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলেমান আলী বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, রমেশ চন্দ্র নাথ, বাংলাদেশ কৃষকলীগ যুক্তরাষ্ট্র শাখার সাধারন সম্পাদক খন্দকার আলী আক্কাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি মনজুর চেীধুরী। এছাড়াও বক্তব্য রাখনে জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্রু শাখার সহ সভাপতি টি মোল্লা, দূরদ মিয়া রুনেল, ছাত্রলীগ নেতা দেওয়ান রনি প্রমুখ। উপস্থতি ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ভূইয়া, হাসান জিলানী, কবির আলী, লস্কর মইজুর রহমান জুয়েল, নারায়ণ দেব, নুমান শেখ আনিসুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুবল দাস । কোরান তেলাওয়াত ও দোয়া পাঠ করেন জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্রু শাখার সহ সভাপতি টি মোল্লা, গীতা পাঠ করেন সবিতা দাস।
তিনি বলেন, বিশ্বের বঞ্চিত জনগোষ্ঠী তাদের আজীবন প্রাণশক্তির জন্য যে কোনো সংকটে বঙ্গবন্ধুকে খুঁজবে। ১৯৫২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনাপ্রবাহের ধারাবাহিক বিবরণ দিয়ে ডা. দিপু মনি বলেন, মার্চ মাস বাঙালিদের জাতীয় জীবনে এক ঐতিহাসিক মাস। এ মাসেই বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন। এ মাসেই তিনি জন্মগ্রহণ করেন এবং এ মাসেই বাঙালির জাতীয় জীবনে ২৫ মার্চের নারকীয় ঘটনা সংঘটিত হয়। আর এ মাসেই তিনি স্বাধীনতার ঘোষণা দেন। তাই এ মাসের তাৎপর্য জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙালি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। তার আত্মত্যাগ, আদর্শ, আপষহীন সংগ্রাম, প্রতিবাদী মানসিকতার কথা এবং তার দর্শন নব প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানতার মেধা, যোগ্যতা, সাহস আর প্রাজ্ঞ রাজনীতির মধ্য দিয়ে ছাত্রনেতা থেকে বঙ্গবন্ধু, জাতীয় নেতা আর জাতির জনকে পরিণত হয়েছিলেন। শেখ মুজিব জাতির গর্ব, আমাদের অনুপ্রেরণা। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ। বাংলাদেশ আজ উন্নয়ন আর অগ্রগতির অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। হাসিনা সরকারের উন্নয়ন আর গণতন্ত্র হাতে হাত ধরে এগিয়ে চলছে। তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে শেখ হাসিনার পাশে থাকতে হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। শেখ মুজিব তার মেধা, যোগ্যতা, সাহস আর প্রাজ্ঞ রাজনীতির মধ্য দিয়ে ছাত্রনেতা থেকে বঙ্গবন্ধু, জাতীয় নেতা আর জাতির জনকে পরিণত হয়েছিলেন। শেখ মুজিব জাতির গর্ব, আমাদের অনুপ্রেরণা। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ। বাংলাদেশ আজ উন্নয়ন আর অগ্রগতির অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। হাসিনা সরকারের উন্নয়ন আর গণতন্ত্র হাতে হাত ধরে এগিয়ে চলছে। তিনি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে শেখ হাসিনার পাশে থাকতে হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। ডা. দিপু মনি তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রামী জীবনের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরে বলেন, তিনি ছিলেন বিংশ শতাব্দীর মহানায়ক। জাতির যত কৃতিত্ব তা বঙ্গবন্ধু আর মেখ হাসিনার। বঙ্গবন্ধুর শক্তি ছিলো মানুষের ভালবাসা। আর তার দূর্বলতা ছিলো মানুষের প্রতি অতি ভালবাসা। বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের অন্যতম-অসাধারণ ত্যাগী আর সাহসী নেতা। তার সাহসকে ধারণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, বঙ্গবন্ধুকে আমরা যতটুকু চিনি-জানি, তা কি যথেষ্ট? আমরা এতোদিন অন্যের লেখা পড়ে বঙ্গবন্ধুকে চিনছি, জেনেছি। আর আজ বঙ্গবন্ধুর নিজের লেখা ‘আতজীবনী’ পাঠ করে তাকে জানছি। এই গ্রন্থ প্রকাশের কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কেননা, তার উদ্যোগেই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। তিনি বলেন ‘বঙ্গবন্ধুর আতজীবনী’ গ্রন্থটি শুধু রাজনৈতিক গ্রন্থ নয়, বাংলা সাহিত্যেরও অংশ। গ্রন্থটি যতই পড়ি বঙ্গবন্ধুতে ততই নতুন করে জানতে ও চিনতে পারি। তিনি সবাইকে গ্রন্থটি মনোযোগের সাথে যতœ নিয়ে পড়ার আহ্বান জানিয়ে বলেন, আজ প্রকাশিত হচ্ছে ‘বঙ্গবন্ধুর কারাগারের রোজ নামচা’। ডা. দিপু মনি বলেন, বঙ্গবন্ধু মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে ৩০ বছরের রাজনৈতিক জীবনে ১৩ বার জেলে গিয়ে ৪,৬৬২ দিন কারাভোগ করেছেন। তিনি ছিলেন সর্বোচ্চ ত্যাগী মানুষ। জীবনের শেষ রক্ত দিয়ে তিনি বাংলার মানুষকে চিরঋণী করে গেছেন। তিনি বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার দিন থেকেই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিরেন যে, বাংলাকে স্বাধীন করতে হবে। এজন্য তিনি বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করেন। তার অসহযোগ আন্দোলন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আন্দোলন। আর তিনি দূরদৃষ্টি সম্পন্ন নেতা ছিলেন বলেই একাত্তুরের ৭ মার্চের ঐতিহাসিক ১৮ মিনিটের ভাষণে তিনি কিভাবে বাংলাদেশ স্বাধীন হবে, কার কি করতে হবে তার সবই তুলে ধরেছেন। প্রসঙ্গত: দিপু মনি বঙ্গবন্ধুর পতী বেগম ফজিলাতুন্নেসাকে অসাধারণ নারী আখ্যায়িত করে বলেন, তিনি (ফজিলাতুন্নেসা) টুঙ্গী পাড়ার খোকাকে ‘জাতির পিতা’ বানাতে আজীবন প্রেরণা যুগিয়েছেন। ডা. দিপু মনি বলেন, বিএনপি-জামায়াত ২০০১-২০১৬ জাতিকে দূর্নীতি আর দু:শাসন উপহার দিয়ে গেছে। তারা মানুষ হত্যা করেছে। এখন তারা ঘাপটি মেরে বসে রয়েছে। সুযোগ পেলেই তারা ছোবল মারবে। যেকোন উপায়ে তারা ক্ষমতায় আসতে চাইছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে। তাই বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেড় বছর পর সামনে পরীক্ষা। এই পরীক্ষায় মানুষের মন জয় করে আগামী নির্বাচনে জয়ী হতে হবে। এজন্য দলীয় নেতা-কর্মীদের ঐক্য আর শৃঙ্খলার বিকল্প নেই। তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ জনবিচ্ছিন্ন হলেও তাদেরকে ছোট করে ভাববার অবকাশ নেই।বিশ্ব ব্যাংক সহ আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত স্বাধীনচেতা কর্মকান্ডের কথা উল্লেখ করে দিপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে বঙ্গবন্ধুর রক্ত বইছে বলেই তিনি পিতার মতো সাহস আর দৃঢ়তায় বিশ্ব ব্যাংকের বাধা-বিপত্তির মুখেও নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করছে।দিপু মনি বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের পথ থেকে বিচ্যুত হয়েছিলাম। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে আমাদেরকে বঙ্গবন্ধু’র পথ দেখিয়েছেন। বঙ্গবন্ধু’র ত্যাগ শেখ হাসিনার ভান্ডারকে সমৃদ্ধ করেছে। বঙ্গবন্ধুর সাহসকে ধারণ করেই শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর শেখ মুজিবের পথেই হাটছেন শেখ হাসিনা। দেশের অসাধারণ উন্নয়নের নেপথ্যে রয়েছে শেখ হাসিনার প্রাজ্ঞ, বলিষ্ঠ ও সাহসী নেতৃত্ব। সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আমরা স্বাধীন-সার্বভৌম দেশ পেতাম না, বাংলায় কথা বলতে পারতাম না। বিদেশের মাটিতে মাথা উচু করে থাকতে পারতাম না। বক্তারা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় কোন কোন বক্তা শেখ মুজিবকে চিনতে- জানতে তার উপর বেশী বেশী করে একাডেমিক আলোচনার উপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে রাত ১২টা ১৫ মিনিটে সংগঠনের পক্ষ থেকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কেক কাটেন ডা. দিপু মনি। যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ ছাড়াও যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে কেক কাটেন ডা. দিপু মনি। এসময় যুক্তরাষ্ট্র আওয়ামীগ,মহিলা আওয়ামা লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবার প্রারম্ভে ১৯৭৫-এর ১৫ আগষ্ট স্বপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু, কেন্দ্রিয় কারাগারে চার জাতীয় নেতা, মুক্তিযুদ্ধ ও মহান ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরনে সভায় দাঁড়িয়ে এক মিনটি কাল নিরাবতা পালন করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ