Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ছুটিতে রিগ্যানের জীবনী পড়ছেন প্রেসিডেন্ট ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: December 26, 2010 | 2:36 AM

রোনাল্ড রিগ্যান।

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বড়দিনের ছুটিতে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের জীবনীর ওপর পড়াশোনা করছেন। বড়দিন উদযাপন করতে নিজ অঙ্গরাজ্য হাওয়াইয়ে পরিবাবের সঙ্গে অবস্থান করছেন তিনি। রিপাবলিকান দল পুনর্সংগঠিত ও উজ্জীবিত করতে রোনাল্ড রিগ্যান অগ্রণী ভূমিকা করেছিলেন। প্রেসিডেন্ট ওবামাকে আগামী বছর একই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস গত শুক্রবার মাক্রো-ব্লগিং ওয়েবসাইট টুইটারে লিখেন, প্রেসিডেন্ট ওবামা বর্তমানে লও কাননের লেখা রোনাল্ড রিগ্যানের জীবনীর ওপর পড়াশোনা করছেন।এদিকে আগামী মাসে রিপাবলিকরা হাউস অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনে ওবামাকে জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং এ কারণেই সাবেক প্রেসিডেন্ট রিগ্যানের ওপর তার পড়াশোনার আগ্রহ জন্মেছে। রোনাল্ড রিগ্যান সোভিয়েত ইউনিয়নের প্রতি কঠোর মনোভাব এবং রক্ষণশীল রাজস্বনীতি সংস্কারের জন্যই রিপাবলিকানদের পুনর্সংগঠিত করতে পেরেছিলেন। তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তৎকালীন সময়ে হাউস অব রিপ্রেজেনটেটিভে দ্বিধাবিভক্ত সত্ত্বেও চ্যালেঞ্জের মুখে গুরুত্বপূর্ণ আইন পাস করাতে তিনি সক্ষম হয়েছিলেন। গত নভেম্বর অনুষ্ঠিত কংগ্রেসের উভয় পক্ষের নির্বাচনে রিপাবলিকানরা আশাতীত জয় লাভ করে। ফলে বর্তমান প্রেসিডেন্ট ওবামা আগামী মাসে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলে ধারণা করা হচ্ছে।এএফপি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV