Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

আমার স্বামীর ওপর অকথ্য নির্যাতনের বিচার চেয়ে লাভ নেই,আপনাদের আন্দোলনই পারবে তার জীবন বাঁচাতে:যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিবাদ সমাবেশে ঢাকা থেকে টেলিফোনে ফারহাত কাদের চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: December 27, 2010 | 2:47 AM

 এনা : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিবাদ সমাবেশ চলাকালে ঢাকা থেকে টেলিফোনে অশ্রুবিজড়িত কন্ঠে সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী বলেন, আপনারাই পারেন আমার স্বামীর জীবন বাঁচাতে।কারণ, বাংলাদেশের মানুষ বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেই নিগৃহিত হতে হচ্ছে অথবা জেলে নেয়া হচ্ছে। আপনারা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থায় আমার স্বামীর জন্যে আন্দোলন করুন, তাহলে হয়তো তাকে হত্যার ষড়যন্ত্র থেকে সরকার পিছপা হতে বাধ্য হবে। মিসেস চৌধুরী বলেন, আমার স্বামীকে অকথ্য নির্যাতনের বিচার চেয়ে লাভ নেই, এখন সময় হচ্ছে তাকে বাঁচানোর। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নারায়নগঞ্জে নেয়া হয়েছে মেরে ফেলার জন্যে-এ অভিযোগও করেন মিসেস ফারহাত চৌধুরী। তিনি বলেন, নারায়নগঞ্জ জেলা কারাগার সম্পর্কে বিএনপি নেতা সাবেক রাষ্ট্রদূত শমসের মোবিন চৌধুরীর কাছে জেনেছি যে সে কারাগারের নিরাপত্তা বলতে কিছু নেই। সেখানে বিএনপি নেতা পিন্টুকে রেখে মারধোর করা হচ্ছে। এখন নেয়া হয়েছে সংসদ সদস্য সা.কা. চৌধুরীকে। আমরা বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করেছি, তিনি সালাহউদ্দিন কাদের চৌধুরীর নিঃশর্ত মুক্তি চেয়েছেন। বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী রয়েছেন আমাদের সাথে, মুসলিম সম্প্রদায়ের সকলেই সালাহউদ্দিন কাদের চৌরূরীকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন। মিসেস চৌধুরী বলেন, সরকার আমাদের সকল কর্মকান্ডের উপর নজরদারি বাড়িয়েছে। ই-মেইল পর্যন্ত কারো কাছে করতে পারি না। এ ধরনের ভীতিকর পরিবেশ বিরাজ করছে বিএনপির সক্রিয় সকল নেতা-কর্মীর জন্যে। প্রবাস থেকে আপনারা জোরদার আন্দোলন করুন-তাহলে দেশের মানুষ সাহসী হবেন। তিনি বলেন, আমার স্বামীকে ডিবি অফিসে নির্যাতন করার জন্যে বাইরে থেকে লোকজন এসেছিল। তিনি সকলকে চিনতে পেরেছেন। মিসেস চৌধুরীর এ বক্তব্যের সময় সভার পরিবেশ ভারাক্রান্ত হয়। সভার সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট এবং সভার পরিচারক বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল মিসেস চৌধুরীকে জানান যে, সালাহউদ্দিন কাদের চৌধুরীর সাথে সরকারের দুর্ব্যবহারের তথ্য ইতিমধ্যেই জাতিসংঘকে অবহিত করা হয়েছে। কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের কো-চেয়ার যোসেফ ক্রাউলীকেও বিস্তারিত অবহিত করা হয়েছে। শীঘ্রই জাতিসংঘ এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে আমরা মানববন্ধন করবো তার মুক্তি দাবিতে আন্তর্জাতিক জনমত জোরদারের প্রত্যয়ে। তারা উল্লেখ করেন, ইতিমধ্যেই বহির্বিশ্বে বিএনপির নেতা-কর্মীদের সাথে যোগাযোগ হয়েছে সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের ল্েয বিভিন্ন কর্মসূচির ব্যাপারে। উল্লেখ্য যে, সালাহউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি দাবিতে ২৬ ডিসেম্বর সন্ধ্যা (বাংলাদেশ সময় সোমবার সকাল) ব্রুকলীনে জাফরান রেস্টুরেন্টে বিএনপির এ সমাবেশে আরো বক্তব্য রাখেন তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান ও বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল, বিএনপির যুগ্ম সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আজম, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের আহবায়ক পারভেজ সাজ্জাদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মৌলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, যুক্তরাষ্ট্র জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের প্রমুখ। প্রত্যেক বক্তা সা.কা.চৌধুরীর মুক্তির দাবি জানান এবং তার মুক্তি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির সংকল্প ব্যক্ত করেন। আরো উল্লেখ্য যে, নিউইয়র্কে ৫০ মাইল বেগে তুষার ঝড় চলাকালে এ সভা অনুষ্ঠিত হয় এবং উল্লেখযোগ্যসংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেন। সভা শেষ হবার পর সকলে ১০ থেকে ১২ ইঞ্চি তুষার ডিঙ্গিয়ে পথ অতিক্রম করে ঘরে ফেরেন।

ট্যাগ:
Situs Streaming JAV