Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

৫০ মাইল বেগে তুষার ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ বেশ ক’টি অঞ্চলের জনজীবন

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: December 27, 2010 | 2:55 AM

 এনা : নর্থ ক্যারলিনা, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসি, দেলওয়ারে, পেনসিলভেনিয়া, ম্যাসেচুসেটস, রোড আইল্যান্ড, কানেকটিকাট, নিউজার্সী এবং নিউইয়র্ক স্টেটের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে  সোমবার সকাল পর্যন্ত এক ফুটের অধিক তুষারপাত হওয়ায়। একইসাথে ৪৫ থেকে ৫০ মাইল বেড়ে বয়ে যাওয়া তুষার ঝড়ে এ অঞ্চলের মানুষ গত ২৪ ঘন্টা যাবত গৃহবন্দি হয়ে পড়েছেন। নিউজার্সীম নর্থ ক্যারলিনা, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড স্টেটে জরুরী অবস্থা জারী করা হয়েছে। জেএফকে, লাগোয়ার্ডিয়া এবং নিউয়ার্ক লিবার্টি এয়ারপোর্টে সোমবার সকাল নাগাদ ১৮৮০ ফাইট বাতিল করা হয়েছে। এ সংবাদ লেখার সময় পর্যন্ত উপরোক্ত স্টেটের মধ্যে চলাচলকারী ট্রেন ও বাস সার্ভিস বন্ধ হয়ে পড়েছে। স্টেটের অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। সোমবার অনেক সরকারী অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। লোকজনকে ঘর থেকে বের না হবার পরামর্শ দেয়া হয় জাতীয় আবহাওয়া দফতরের বুলেটিনে। উল্লেখ্য যে, মেক্সিকো উপসাগর থেকে সৃষ্ট এ তুষার ঝড় গত শনিবার ফোরিডা ও সাউথ ক্যারলিনা হয়ে রোবববার সকালে নর্থ ক্যারলিনা দিয়ে নিউইয়র্ক ও ওয়াশিংটন মেট্র এলাকায় আঘাত করেছে। রোববার সারাদিন তুষার ঝড়ে তবিত জনপদ দিয়ে লোক চলাচল একেবারেই কম ছিল। বাংলাদেশী অধ্যুষিত এলাকায় দোকানপাট খোলা থাকলেও বিক্রি হয়েছে একেবারেই কম। নিউইয়র্কে বেশ কয়েকটি অনুষ্ঠান বাতিল করা হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। কেবলমাত্র যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে সাকা চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদ সমাবেশটি যথারীতি অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV