Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে শীর্ষ ১০ অপরাধচিত্র

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: December 27, 2010 | 11:40 PM

ইউএসএনিউজ ডেস্ক: কিছু কিছু অপরাধী এত নিখুঁতভাবে অপরাধকর্ম সম্পন্ন করে যে, পোড় খাওয়া পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের ঘুম হারাম হয়ে যায়। আবার সন্দেহভাজন অপরাধীও অনেক সময় কূটকৌশলে বিভ্রান্ত করে ফেলে পুলিশকে। তবে ‘চোরের দশদিন গেরস্থের একদিন’- দেরিতে হলেও ধরা পড়ে আসামি। এমন ১০টি অপরাধচিত্র এখানে তুলে ধরা হলো। টাইম ম্যাগাজিন থেকে ভাষান্তর করেছেন আদনান মনোয়ার হুসাইন।
পুলিশের সামনেই ৫ বছর
পেরুতে ২০০৫ সালে নিখোঁজ হন মার্কিন নাগরিক নাইলি হলোওয়ে। এক রাতে ওই তরুণী ডাচ নাগরিক জোরান ভন দের স্লটের সঙ্গে বার থেকে বের হন। এরপর থেকেই নিখোঁজ তিনি। পুলিশ জোরানকে সন্দেহ করলেও তিনি নিজেকে তাদের ধরাছোঁয়ার বাইরে রাখেন। এরপর একদিন খুন হন স্টেফানি রামিরেজ। এবার জোরানকে আটক করে পুলিশ। চাপের মুখে তিনি স্বীকার করেন স্টেফানিকে তিনিই হত্যা করেছেন। কারণ স্টেফানি তাকে নাটালি বিষয়ে প্রশ্ন করায় তিনি ক্ষিপ্ত হয়ে এ কাণ্ড ঘটান। ৫ বছর পর পুলিশ নাটালি হত্যাকাণ্ডের ক্লু খুঁজে পায়।
হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা, টেক্সাসের সঙ্গে রয়েছে মেক্সিকোর সীমান্ত। এ সীমান্তে কয়েকটি হত্যাকাণ্ডের কোন কূলকিনারা না হলেও তা রাজনৈতিক নেতৃত্বের জন্য আশীর্বাদ হয়ে দেখা দেয়। যেমন টেক্সাস-মেক্সিকো সীমান্তে ৩০শে সেপ্টেম্বর নিখোঁজ হন ডেভিড হারলি। সঙ্গে সঙ্গে বিষয়টি টেক্সাসের গভর্নর রিক পেরি তার নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে ব্যবহার করেন। ২৭শে মার্চ অ্যারিজোনা-মেক্সিকো সীমান্তে খুন হন রবার্ট ক্রেনজ। এ বিষয়টির সুরাহা না হলেও রাজনীতি অনেকদিন উত্তপ্ত থেকেছিল।
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ব্যর্থ হামলা
পহেলা মে যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি বেদনা বিধূর দিন হয়ে থাকতে পারতো। ওইদিন নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে গাড়িতে বোমা পেতে বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল এক জঙ্গি। জঙ্গির নাম ফয়সাল শেহজাদ। পাকিস্তানি বংশোদ্ভূত এ মার্কিন নাগরিকের ইচ্ছা পূরণ হলে বিখ্যাত স্কয়ারটি গর্তে পরিণত হতো। কতজন মারা যেত তা অনুমানের বাইরে। বোমা হামলার চেষ্টার অভিযোগে শেহজাদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত।
ত্রিভুজ প্রেমের পরিণতি
বেলজিয়ামের ডোরেনের হত্যাকাণ্ড নিয়ে বেশ ঘোল খেয়েছে পুলিশ। ডোরেন ছিলেন স্কাই ডাইভিং ক্লাবের একজন নারী সদস্য। একদিন সেসনা বিমান থেকে ঝাঁপিয়ে পড়ার পর দেখলেন তার প্যারাসুটের দড়ি কাটা। অনেক তদন্তের পর পুলিশ জানতে পারে ত্রিমুখী পরকীয়ার কাহিনী। ডোরেনের সঙ্গে পরকীয়া ছিল ক্লাবের এক সদস্যের। ওই সদস্যের সঙ্গে আবার পরকীয়ায় মজেছিলেন আরেক নারী সদস্য ক্লটেমাস। হত্যার যথেষ্ট প্রমাণ না থাকলেও ক্লটেমাসকে ৩০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
গোপন ভিডিও প্রকাশে আত্মহত্যা
চুম্বনের দৃশ্য গোপনে ভিডিও করে টুইটারে ছেড়ে দেয়ায় আত্মহত্যা করেছিলেন যুক্তরাষ্ট্রের টেইলর ক্লিমেনটি। শুধু তিনিই নন, এ ধরনের নির্যাতনের ঘটনায় বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটেছে এ বছর। পুলিশ ক্লিমেনটির রুমমেটকে গ্রেপ্তার করেছে।
চীনে শিশুদের স্কুলে হত্যা আতঙ্ক
চীনের স্কুলগুলোর জন্য এ বছরটি রীতিমতো আতঙ্কের। মাত্র ৮ সপ্তাহে ছয়-ছয়টি আক্রমণের ঘটনা ঘটেছে স্কুলগামী শিশুদের ওপর। ছুরি হাতে শিশুদের ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়তো আততায়ী। এসব ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ১৭ শিশু। আততায়ীদের বেশির ভাগই মধ্যবয়স্ক ও মানসিক সমস্যাযুক্ত।
পরিবর্তনের জন্য আত্মহত্যা
১৮ই ফেব্রুয়ারি নিজের বাড়িতে আগুন জ্বালিয়ে ছোট্ট প্লেনে চড়ে একটি বহুতল বাণিজ্যিক ভবনের ভেতরে ঢুকে পড়েন জো স্টেক। এর আগে ইন্টারনেটে জর্জ বুশ, দুর্নীতিগ্রস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মন্তব্য পোস্ট করেন তিনি। এতে লেখেন- জানি উৎসর্গীকৃতদের তালিকায় নিজেকে যুক্ত না করলে কোন পরিবর্তনই আশা করতে পারবো না।
খুনি অধ্যাপিকা
আলাবামা বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যার অধ্যাপিকা এ্যামি বিশপ ফ্যাকাল্টি মিটিংয়ে তার ৩ সহকর্মীর দিকে গুলি ছোড়েন ফেব্রুয়ারিতে। পুলিশ পরে জানতে পারে, অ্যামির জন্য এসব হামলা কোন ঘটনাই না। ১৯৮৬ সালে তিনি নিজের ভাইকে গুলি করেন। ১৯৯৩ সালে তিনি তার গবেষণাকর্মের সুপারভাইজারের বাসায় বোমা পাঠিয়েছিলেন। ওই সুপারভাইজার তাকে কম মার্কস দিয়েছিলেন। এতে বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়া হয়। মামলাটি বিচারাধীন রয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হত্যা
নিহত ও হত্যাকারী দু’জনেই ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়। এক ম্যাচের পর ইয়ার্ডলি লাভ নামের এক ছাত্রীকে নিহত অবস্থায় তার রুমে পাওয়া যায়। গ্রেপ্তার করা হয় পুরুষ খেলোয়াড় জর্জ হওলিকে। সে লাভকে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের প্রতীক হয়ে ওঠে। এ ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোড়ন তুলে।
সাধু যখন অপহরণকারী

২০০২ সালে নিখোঁজ হয় ১৪ বছরের এলিজাবেথ স্মার্ট। ৯ মাস পর তাকে পাওয়া যায় নিজেকে সাধু পরিচয়দানকারী ডেভিড মিশেলের আস্তানায়। ডেভিড মানসিকভাবে পুরো সুস্থ না হওয়াতে বিচারকাজ এখন চলছে। তবে অপহরণে সহায়তা করায় ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে তার স্ত্রীর। ধর্মীয় বিশ্বাসের সুযোগে এ দম্পতি অনেক অপকর্ম করেছে বলে জেনেছে পুলিশ।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV