Tuesday, 21 July 2026 |
শিরোনাম
ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

তুষার ঝড় :যুক্তরাষ্ট্রে ২ সহস্রাধিক ফ্লাইট বাতিল,জনজীবন বিপর্যস্ত

অনলাইন ডেস্ক পঠিত: 162 বার

প্রকাশিত: December 27, 2010 | 11:59 PM

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে গতকাল তুষারে প্রায় ঢাকাপড়া সাইকেল এএফপি।

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলে প্রবল তুষার ঝড়ে দুই সহস্রাধিক ফ্লাইট বাতিল হয়েছে। ব্যাহত হচ্ছে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। ফলে হাজার হাজার যাত্রী বিমানবন্দর, বাস টার্মিনাল ও রেলস্টেশনে আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন। তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খবর এএফপি, বিবিসি, এপি, এনা ও সিএনএন অনলাইনের।আমেরিকান এয়ারলাইন্সের মুখপাত্র ম্যারি সান্দেরসন রোববার রাতে জানান, তারা সোমবার ওয়াশিংটন থেকে বোস্টন পর্যন্ত বড় বড় বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ১৭১টি ফ্লাইট বাতিল করেছেন। আমেরিকান এয়ারলাইন্স রোববারও ২৬২টির বেশি ফ্লাইট বাতিল করেছিল।রোববার রাতে নিউইয়র্কের তিনটি বড় বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছিল। শীতকালীন ঝড়ে নিউইয়র্কের বিমানবন্দরগুলো বন্ধ রাখা হয়। ফলে সেখানে বড়দিন-পরবর্তী ভ্রমণে হাজার হাজার যাত্রী আটকা পড়েন।আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন, নিউইয়র্কের বিভিন্ন অঞ্চলে ও নিউজার্সিতে সোমবার ১২ থেকে ২০ ইঞ্চি তুষারপাত হতে পারে। রোববার রাতে ব্রুকলিন ও জার্সি সমুদ্র উপকূলসহ বেশকিছু অঞ্চলে ১৮ ইঞ্চি তুষারপাত হয়েছে।নর্থ ক্যারোলিনা, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসি, ডেলাওয়া, পেনসিলভানিয়া, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, কানেকটিকাট, নিউজার্সি এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যে সোমবার সকাল পর্যন্ত এক ফুটের বেশি তুষারপাত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে ৪৫ থেকে ৫০ মাইল বেগে বয়ে যাওয়া তুষার ঝড়ে এ অঞ্চলের মানুষ গত ২৪ ঘণ্টা গৃহবন্দি হয়ে রয়েছেন। ম্যাসাচুসেটস, মাইনে, মেরিল্যান্ড, নিউজার্সি, নর্থ ক্যারোলিনা ও ভার্জিনিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে। সোমবার অনেক সরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। লোকজনকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জাতীয় আবহাওয়া দফতরের বুলেটিনে। দক্ষিণাঞ্চলীয় জর্জিয়া ও সাউথ ক্যারোলিনার জনগণ এক শতকের মধ্যে এই প্রথম তুষারাবৃত ক্রিসমাস উদযাপন করেছে। তুষার ঝড়ের কারণে ম্যাসাচুসেটসের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়লে প্রায় ৬০ হাজার বাসিন্দা রোববার বিদ্যুৎহীন রাত কাটিয়েছেন।এদিকে নিউইয়র্ক থেকে তেলআবিবগামী ইএলএএল ফ্লাইটের আরোহী এরিক স্কর জানান, বিমানটি জন এফ কেনেডি বিমানবন্দর থেকে আনুমানিক সন্ধ্যা ৬টায় উড্ডয়নের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের পর আরও ছয় ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি এখনও টারমাকে বসে আছেন। বহু লোক বিমানবন্দরে আটকা পড়ে আছেন।প্রসঙ্গত, মেক্সিকো উপসাগর থেকে সৃষ্ট এ তুষার ঝড় গত শনিবার ফ্লোরিডা ও সাউথ ক্যারোলিনা হয়ে রোববার সকালে নর্থ ক্যারোলিনা দিয়ে নিউইয়র্ক ও ওয়াশিংটন এলাকায় আঘাত করেছে। রোববার সারাদিন তুষার ঝড়ে ক্ষতবিক্ষত জনপদ দিয়ে লোক চলাচল একেবারেই কম ছিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV