চলতি বছর বিশ্বজুড়ে ১০৫ সাংবাদিক খুন
ইউএসএনিউজ ডেস্ক: চলতি বছর দায়িত্ব পালনকালে বিশ্বজুড়ে ১০৫ সাংবাদিক খুন হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে মেক্সিকো ও পাকিস্তানে। সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষাকারী সংস্থা ‘প্রেস এমব্লেম ক্যাম্পেইন’ গতকাল সোমবার এ কথা জানায়।সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা গত বছরের তুলনায় কিছুটা কমলেও এ বছর তা ২০০৮ সালকে ছাড়িয়ে গেছে। পেশাগত কারণে ২০০৯ ও ২০০৮ সালে যথাক্রমে ১২২ ও ৯১ সাংবাদিক নিহত হন।
জেনেভাভিত্তিক সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, এ বছর সংবাদকর্মীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ ছিল মেক্সিকো ও পাকিস্তান। দেশ দুটিতে ১৪ জন করে সাংবাদিক মারা গেছেন। আর গত পাঁচ বছরের হিসাবে সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ ছিল ইরাক। এ সময়ে নিহত ৫২৯ সাংবাদিকের মধ্যে ৫০ জনের বেশি মারা গেছেন ইরাকে।
সংস্থাটির মহাসচিব ব্লেইস লেমপেন বলেন, ‘সাংবাদিক হত্যা বেড়েই চলেছে। কেউ এর তোয়াক্কা করছে না। সাংবাদিক হত্যা বন্ধ করতে বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।’ সূত্র : এএফপি।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








