Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

কাউন্সিলম্যান ড. নূরুন নবীর “বুলেট অব সেভেনটি ওয়ান” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা:বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: December 28, 2010 | 8:29 PM

 

হাকিকুল ইসলাম খোকনঃ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও নিউজার্সি প্লেইন্স ব্যোরো সিটি কাউন্সিলম্যান ‘৭১-এর বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীর “বুলেট অব সেভেনটি ওয়ান” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তরা বলেছেন বইটি বাঙ্গালী জাতির জন্য ইতিহাস হয়ে থাকবে। এই বইটিতে রয়েছে মহান মুক্তিযুদ্ধের অনেক অজানা, দুর্লভ কাহিনী। বইটি পড়ে জানা যাবে মুক্তিযুদ্ধের অসংখ্য তথ্য।

 

 বক্তাগণ যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করার জন্যও সরকারের প্রতি দাবি জানান। গত ১৯ ডিসেম্বর রবিবার …. ড. নূরান নবীর সভাপতিত্বে ……. স্মৃতিচারনমূলক “বুলেট অব সেভেনটি ওয়ান” ফ্রিডম ফাইটার্স স্টোরি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রকাশনা অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযদ্ধের মিত্রবাহিনীর তৎকালিন মেজর, লেঃ জেঃ (অবঃ) ড. ওয়াই এম বাম্পি কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতি সংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, কালচারাল মিনিষ্টার নাট্যকার ও অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, অধুনালুপ্ত সাপ্তাহিক প্রবাসীর সম্পাদক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, কলামিষ্ট বেলাল বেগ, কলামিষ্ট হাসান ফেরদৌস, এডভোকেট হায়াত আলী আকন্দ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম মিসবাহ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. নূরান নবীর তনয় আদনান নবী। কবি ড. ফারুক আজম গ্রন্থকার ড. নূরান নবীকে উদ্দেশ্য করে কবিতা আবৃতি করেন। অনুষ্ঠানে নতুন প্রজন্মের প থেকে বক্তব্য রাখেন সেমন্তী ওয়াহেদ, ড. ইভান খান, নিলয় ইকবাল, কুইন্স লাইব্রেরীর লাইব্রেরীয়ান সেলিনা শারমিন প্রমুখ। ড. নূরান নবীর অপর তনয় মুশ নবী গ্রন্থ থেকে অংশ বিশেষ পাঠ করে শোনান। সহধর্মিনী ড. জিনাত নবী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

 

গ্রন্থের লেখক . নূরুন নবীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন। বক্তাগণ বলেন, বুলেটস অব৭১ গ্রন্থটি মুক্তিযুদ্ধের অবিস্মরনিয় দলিল হিসেবে ইতিহাসের অংশ হয়ে থাকবে। বক্তাগণ লেখকের প্রশংসা করে বইটির বহুল প্রচারনা কামনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি লেঃ জেঃ (অবঃ) . ওয়াই এম বাম্পি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধে টাঙ্গাইল এরিয়ার বঙ্গবীর কাদের সিদ্দিকী, . নূরান নবী সহ আমরা এক সাথে যুদ্ধ করেছি। নূরান নবী ছিলেন বিচন, সৎ সাহসী নিষ্ঠাবান। তিনি বলেন, তার লেখা বইটি বাঙ্গালী জাতির ইতিহাস হয়ে থাকবে বইটিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছেন। এই গ্রন্থটি পড়লে জানা যাবে মুক্তিযুদ্ধের দুর্লভ সব ঘটনাবলী। বইটি থেকে নতুন প্রজন্ম সহ সবাই মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবেন। . নূরান নবী তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাথে যদি ইপিআর না থাকতো এবং সর্বাত্মকভাবে সাহায্য না করতো তাহলে দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। তিনি সকল মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

 অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাপ্তাহিক বাঙ্গালীর সম্পাদক কৌশিক আহমদ। কুইন্স লাইব্রেরীর লাইব্রেরীয়ান সেলিনা শারমিন তার লাইব্রেরীতে ”বুলেটস অব ‘৭১” বইটি প্রমোট করবেন বলে জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV