ইয়েলো সোসাইটি নিউইয়র্ক’র অভিষেকে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন ও সম্প্রীতি স্থাপনের দৃঢ় প্রত্যয়
নিউইয়র্ক: পরস্পর ভ্রাতৃত্ব বন্ধন ও সম্প্রীতি স্থাপনের দৃঢ় প্রত্যয় নিয়ে সমাপ্ত হয়েছে প্রবাসে অন্যতম পেশাজীবি সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, ইনকের নতুন কমিটির অভিষেক। গত ৪ এপ্রিল রবিবার অভিষেক অনুষ্ঠিত হয় উডসাইডের গুলশান টেরেসে। তিন পর্বে সাজানো অনুষ্ঠানের শুরুতে ছিল নতুন কমিটির শপথ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল আউয়াল ভূইঁয়া। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: মোরশেদ খান শিবলী। এ পর্বে নতুন কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার আবু জাফর আকন। তাকে সহযোগিতা করেন কমিশনের অপর সদস্য ফারুক আহমেদ, এস.এম জুয়াহেরুর রহমান জুয়েল। শপথের পর নতুন কমিটির সদস্যদেরকে ফুলের তোড়া ও করতালির মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও সোসাইটির মৃত্যুবরণকারী সদস্যদের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
দ্বিতীয় পর্ব আলোচনা সভা পরিচালনায় করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুব হোসেন। এতে নতুন কমিটিকে শুভেচ্ছা ও সংগঠনকে গতিশীল করার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠা সভাপতি শাহ আলম, সাখাওয়াত বিশ্বাস, জাহিদুল হক তরুন, আবু বকর সিদ্দিক প্রমুখ। বক্তারা বলেন, বহু আশা, আকাংখা আর ভালবাসায় আমাদের প্রিয় সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক ইনক। সংগঠনের দীর্ঘ পথচলা আমরা সকলে এক ও অভিন্ন। আজকের সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উৎসাহিত করছে। তাই আমরা গর্বিত। সংগঠনের মাঝে আমরা যুগ যুগ বেচেঁ থাকি। এ প্রত্যাশা সকলকে অভিনন্দন। সভাপতির বক্তব্যে আব্দুল আউয়াল ভূইঁয়া সোসাইটির সম্মানে প্রতিহিংসার উর্ধে কাজ করার আহবান জানিয়ে তারা বলেন, ইয়েলো সোসাইটিকে সামাজিক ও কল্যাণমূলক কাজে আরো অধিকতর ভূমিকা পালন করতে হবে। তিনি দল ও মতের উর্ধে ঐক্যবদ্ধ সংগঠন গড়ার কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
অভিষিক্তরা হলেন: সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল ভূইঁয়া, সহ সভাপতি কবির হোসেন আলতাফ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দৌলা, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সহ কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টি হোসেন তোফা, প্রচার সম্পাদক, হাফিজ আহমেদ এঞ্জেল, সাংস্কৃতিক সম্পাদক অমিত কুমার দে, অফিস সম্পাদক শাহেদুল হক রৌশন, ত্রুীড়া সম্পাদক সুব্রত চন্দ হাওলাদার (সুবাস), কার্যকরী সদস্য মোরশেদ খান শিবলী, আবওয়াবুল চৌধুরী আরবাব, রফিকুল ইসলাম জিয়া, আবিদ চৌধুরী আকাশ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ