প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল ভারত সফরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আনন্দ সমাবেশ
আব্দুল হামিদ, নিউইযর্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল ভারত সফর কে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, স্টেট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকমীরা গত ৮ এপ্রিল শনিবার রাত ৯ টায় ডাইভার সিটি প্লিাজা জ্যাকসন হাইটস নিউইযর্কে এক আনন্দ উল্লাস ও সমাবেশ অনুষ্ঠিত হয। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সভা পরিচলনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ। আনন্দ সমাবেশে বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বসরাত আলী, সাছুদ্দিন আজআদ, যুগ্ন সাধারন সম্পাদক আইরিন পারভীন, নিউইযর্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিযা চৌধরী, যুক্তরাস্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা: মাসিদুল হাসান. স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি কামাল আহমেদ, মুক্তিযাদ্ধা মুকিত চৌধরী, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলাইমান আলী, যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সদস্য শাহানারা রহমান, আব্দুল হামিদ, আলী হোসেন গজনবী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহানাজ প্রমুখ। এছাডাও সভায যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারেকুল হায়দার, বাহার খন্দাকার সবুজ, জামাল হোসেন, গনেস কীতনীয়া , সেবক লীগের নুরজ্জামান সরদার, সুবল দেব নাথ, দুরুদ মিয়া রনেল, কবির আলী, আনিচুর রহমান সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, মাননীয প্রধানমন্ত্রীকে ভারত সরকার যে সন্মান দিয়েছে এই সন্মান ১৮ কোটি বাংলাদেশের মানুষের সন্মান, আমি ভারত সরকারের প্রতি কূতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, বিএনপি এখন নালিস পাটিতে পরিণত হয়েছে, জনগনের সাথে তাদের কোন সম্পক নেই। কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। তিনি সমাবেশে উপস্থিত সবাই কে ধন্যবাদ জানান।
উল্লেখ্য গত শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠক শেষে তাদের উপস্থিতিতে ২২ টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। বৈঠক শেষে আয়োজিত দুই প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণায় দুই দেশের মধ্যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা জানানো হয়, যার মধ্যে প্রতিরক্ষা খাত সংক্রান্ত দুটি সমঝোতা স্মারকও রয়েছে।
যৌথ ঘোষণায় আরও জানানো হয়, ভারত থেকে প্রতিরক্ষা সামগ্রী ক্রয়ে দেশটি বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার ঋণ দেবে। এছাড়া বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিভিন্ন প্রকল্পে ব্যয়ের জন্য বাংলাদেশকে আরও সাড়ে ৪ বিলিয়ন ডলার লাইন অব ক্রেডিট (এলওসি) দেবে ভারত। এসব ছাড়াও দুই প্রধানমন্ত্রীর বৈঠকে দু’দেশের মধ্যে মহাকাশ গবেষণা এবং বেসামরিক পরমাণু সমঝোতা চুক্তি হয়। যৌথ ঘোষণায় আরও জানানো হয়, ভারত বাংলাদেশকে অতিরিক্ত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে এবং এতে বাংলাদেশকে ভারতের দেওয়ার মোট বিদ্যুতের পরিমাণ দাঁড়াবে ১ হাজার ১৬০ মেগাওয়াট। এসব চুক্তি ও সমঝোতা স্মারক সম্পর্কে যৌথ ঘোষণায় দুই দেশের প্রধানমন্ত্রী বলেন, এসব চুক্তি ও সমঝোতার মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছল। পরে হায়দরাবাদ হাউস থেকেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা-খুলনা-ঢাকা রুটে নতুন বাস সার্ভিস উদ্বোধন করা হয়। একই সঙ্গে কলকাতা-খুলনা রুটে ট্রেন সার্ভিসও উদ্বোধন করা হয়। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের রাধিকাপুর-বিরল লাইনে পুনরায় ট্রেন চলাচলও উদ্বোধন করা হয়। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শীর্ষ বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকালে তিনি নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে সেখানে তাকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদি। এ সময় শেখ হাসিনা গার্ড অব অনার দেওয়া হয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes