নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব : নতুন সদস্য অন্তর্ভূক্তিসহ সেমিনার আয়োজনের সিদ্ধান্ত
নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন সদস্য অন্তর্ভূক্তিসহ প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিস্ট বিষয়ক (দ্বৈত নাগরিকত্ব) সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৭ এপ্রিল শুক্রবার বিকেলে জ্যাকসন হাইটস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে (সাপ্তাহিক দেশবাংলা-বাংলা টাইমস মিলনায়তন) অনুষ্ঠিত এ সভায় আরো বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
ক্লাবের আহ্বায়ক ডা. ওয়াজেদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সদস্য সচিব শিবলী চৌধুরী কয়েস। আহ্বায়ক কমিটির সদস্য এবিএম সালাহউদ্দিন আহমেদ, মমিন মজুমদার ও আলমগীর সরকার সভায় উপস্থিত ছিলেন।
সভায় সম্প্রতি অনুষ্ঠিত ক্লাবের পূনর্মিলনী অনুষ্ঠানের আয়-ব্যয় হিসাব নিয়েও আলোচনা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক নিউইয়র্কসহ উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনিটির সাংবাদিকদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধিসহ পেশাগত মর্যাদা জোরদার করার লক্ষ্যে নতুন সদস্য অন্তর্ভূক্ত করারও সিদ্ধান্ত নেয়া হয় এবং এজন্য আগ্রহী সাংবাদিকদের ক্লাবের আবেদনপত্র সংগ্রহ করে সদস্য হওয়ার জন্য আহ্বান জানানো হয়। এছাড়া চলতি মাসের সুবিধাজনক সময়ে ‘বাংলাদেশে প্রবাসীদের নাগরিকত্ব’ বিষয়ে সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি