Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ইউএস আর্মির রিক্রুটিং অফিসার আজহারুল হকের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: December 29, 2010 | 10:26 PM

 এনা : যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর রিক্রুটিং অফিসার ঝিনাইদহের সন্তান মোহাম্মদ আজহারুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৭ ডিসেম্বর ভোর ৬টায় নিউইয়র্ক সিটির ব্রুকলীনে আর্মি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী আঞ্জুমানআরা হক, কন্যা আরফা হক (১১), পুত্র হাসিব হক (৭) এবং জায়েব হক (৫), মা ও ৫ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

 

 

 সদালাপি মোহাম্মদ আজহারুল হক আমেরিকায় এসেছিলেন ১৯৯০ সালে এবং পরের বছরই ইউএস আর্মিতে যোগদান করেন। পেশাগত জীবনে তিনি সুযোগ পেলেই প্রবাসী বাংলাদেশীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তার একটি দীর্ঘ সাক্ষাতকার ইতিপূর্বে উত্তর আমেরিকায় বাংলা ভাষায় সর্বাধিক প্রচারিত ঠিকানা পত্রিকায় প্রকাশের পর অনেক বাংলাদেশী যুবক ইউএস আর্মিতে ভর্তি হয়েছেন এবং আর্মিতে অবস্থান করেই উচ্চতর ডিগ্রি লাভে সক্ষম হয়েছেন। ঝিনাইদহের মরহুম চেয়ারম্যান রেজাউল হকের পুত্র এবং ঝিনাইদহ পৌরসভার সাবেক চেয়ারম্যান এডভোকেট আমির হোসেন মালিটার জামাতা আজহারুল হকের মৃত্যুতে কম্যুনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার নামাজে জানাযা অনুষ্ঠিত হচ্ছে ২৯ ডিসেম্বর বুধবার বাদ আসর জ্যামাইকা মুসলিম সেন্টারে। এরপর তার লাশ দাফনের জন্যে বাংলাদেশে নেয়া হবে বলে তার ঘনিষ্ঠজন কিবরিয়া আলী আহসান অনু এনাকে জানিয়েছেন। উল্লেখ্য যে, পরিবার-পরিজন নিয়ে নিয়ে বাস করতেন ব্রুকলীনে ফোর্ট হ্যামিল্টন আর্মি বেসে।

ট্যাগ:
Situs Streaming JAV