স্ত্রীর ই-মেইল চেক করায় স্বামীর জেল:যুক্তরাষ্ট্রের মিসিগান অঙ্গরাজ্যের একটি আদালতের রায়
ইউএসএনিউজ ডেস্ক: স্ত্রীর ই-মেইল বার্তা গোপনে চেক করার দায়ে স্বামীর পাঁচ বছরের জেল হয়েছে। যুক্তরাষ্ট্রের মিসিগান অঙ্গরাজ্যের একটি আদালত সম্প্রতি এ রায় দেয়। খবর পিটিআই অনলাইনের।স্বামী লিওন ওয়াকার সন্দেহ, স্ত্রী ক্লারা তার সঙ্গে প্রতারণা করছে; তার ধারণা, ডিভোর্স হওয়া আগের স্বামীর সঙ্গে স্ত্রী গোপনে যোগাযোগ করেন। এ সন্দেহের কারণে স্ত্রীর ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করেন তিনি। ক্লারা ঘটনাটি জানতে পেরেই হ্যাকিংবিরোধী আইনের আশ্রয় নিয়ে মিসিগানে ওকল্যান্ডের একটি আদালতে মামলা ঠুকে দেন তিনি। মামলায় উত্থাপিত হ্যাকিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ওয়াকারকে পাঁচ বছরের কারদণ্ড দেন। অবশ্য চলতি মাসের শুরুতে ওয়াকারের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়ে যায় ক্লারার।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল








