Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ‘ইফাদ লোক উৎসব ও বৈশাখী মেলা’ ৩০ এপ্রিল

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: April 19, 2017 | 5:11 PM

নিউইয়র্ক : বাংলা নতুন বর্ষবরণ উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবছরও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনক মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে। আগামী ৩০ এপ্রিল রোববার জ্যামাইকার ১৬৮ স্ট্রীট ও ৯০ এভিনিউ সংলগ্ন পার্কিং লটে খোলা মাঠে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। ‘ইফাদ লোক উৎসব ও বৈশাখী মেলা’র সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। মেলায় পান্তা-ইলিশ ভোজন, র‌্যালী আর সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরার প্রয়াস।
জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টে গত ১৬ এপ্রিল রোববার দুপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তারা উপরোক্ত তথ্য জানান। সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে মেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার সহ সংগঠনের উপদেষ্টা ডা. ওয়াজেদ এ খান, রেজাউল করিম চৌধুরী, অধ্যাপিকা হুসনে আরা বেগম, ছদরুন নূর ও শাহ নেওয়াজ, সাবেক সভাপতি মনির হোসেন ও বিলাল চৌধুরী, সহ সভাপতি এএফ মিসবাহ উজ্জামান ও শেখ হায়দার আলী মেলা আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভুইয়া। সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন মেলা কমিটির সদস্য সচিব ইফজাল আহমেদ চৌধুরী।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলার অন্যতম উদ্বোধক, বিশিষ্ট ব্যবসায়ী, জেবিবিএ’র প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদ রহমান মান্নান। এসময় বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
সাংবাদিক সম্মেলনে ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা এবিএম সালাহউদ্দিন আহমেদ, ফরিদ আলম, ফারুক হোসেন তালুকদার, সহ সভাপতি শেখ আনসার আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ সহদেব তালুকদার, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক গোলাম আজম রকি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কবির হোসেন মুন্সী, কার্যকরী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সেবুল মিয়া, কার্যকরী সদস্য আব্দুল মন্নাফ তালুকদার, রিজু মোহাম্মদ, দরুদ মিয়া রনেল, আফরোজা রোজী, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে, দুপুরে জ্যামাইকার হাইল্যান্ড এভিনিউস্থ ক্যাপ্টেন টিলি পার্কে পান্তা-ইলিশ আর ভর্তা-ভাত ভোজন শেষে র‌্যালী বের করা হবে। র‌্যালিটি হিলসাইড এভিনিউ হয়ে মেলাস্থলে অর্থাৎ পার্কিং লটে গিয়ে শেষ হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তারা জানান, আমাদের মেলায় যে পরিমান প্রবাসী বাংলাদেশীর সমাগম হয় তাতে কোন স্কুল মিলনায়তনে বা হল রুমে মেলার আয়োজন করা সম্ভব নয়। আর নির্ধারিত লোকের চেয়ে কয়েক গুণ বেশী লোকের উপস্থিতির কারণে এখন মেলার জন্য স্কুলও পাওয়া যাচ্ছে না। আর আমাদের প্রতিশ্রুতি ছিলো যে প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে খোলা মাঠে মেলার আয়োজন করা হবে। তাই এবার জ্যামাইকার পার্কিং লটে খোলা আকাশের নীচে মেলার আয়োজন করা হয়েছে।
অপর এক প্রশ্নের উত্তরে নেতৃবৃন্দ বলেন, এবারের মেলার বাজেট হচ্ছে ৪০ হাজার ডলার। অপর এক প্রশ্নের উত্তরে তারা বলেন, মেলায় বাংলাদেশের জনপ্রিয় শিল্পী কনক চাঁপা সহ দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও থাকবে দেশীয় নৃত্য।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV