যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নব্যেন্দু দত্তের বাবা সিলেটের কমলগঞ্জের শিক্ষক নরেন্দ্র দত্তের পরলোকগমন
এনা : যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নব্যেন্দু দত্তের বাবা সিলেটের কমলগঞ্জ হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী নরেন্দ্র দত্ত ২৯ ডিসেম্বর নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে ১০১ বছর বয়সে পরলোকগমন করেছেন। তিনি পাঘাতে আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শেষ কৃত্যানুষ্ঠান সম্পাদনের জন্যে তার লাশ প্রিয় জন্মস্থান বাংলাদেশের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে নিয়ে যাওয়া হবে আগামী শনিবার।
সেখানেই তাকে দাহ করা হবে। নিরব সমাজকর্মী নরেন্দ্র দত্ত দীর্ঘ ৫০ বছর কমলগঞ্জ হাই স্কুলের প্রধান শিক ছিলেন। সে সময় তিনি ঐ উপজেলায় একটি কলেজ ও একটি গার্লস স্কুলও প্রতিষ্ঠা করেছেন। তাঁর মৃত্যু সংবাদ জেনে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ উপাধ্য আব্দুস শহীদ। উল্লেখ্য যে, উপাধ্য আব্দুস শহীদ হচ্ছেন তার ছাত্র। সম্প্রতি নিউইয়র্কে এসে উপাধ্য আব্দুস শহীদ নরেন্দ্র দত্তের সাথে সাক্ষাৎ করে গভীর শ্রদ্ধা জানান। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার স্বপন সাহা, যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের অন্যতম সভাপতি রতন বড়�য়া ও টমাস দুলু রায়, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নূরন্নবী ও সেক্রেটারী শিতাংশু গুহ পৃথক পৃথক বিবৃতিতে প্রয়াত নরেন্দ্র দত্তের আত্মার শান্তি কামনা করেছেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes