বৈশাখী উম্মাদনায় মেতেছে মিশিগান প্রবাসী বাংলাদেশীরা
সাইফুল আজম সিদ্দিকী, মিশিগান (যুক্তরাষ্ট্র) থেকে : বৈশাখী উম্মাদনায় মেতেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশীরা। প্রতি বছরের মত এবারো তারা অনেক অনাড়ম্বরে পালন করেছে বাংলা নববর্ষ। রাজ্যের লরেন্স টেকনোলজি ইউনিভার্সিটি অডিটোরিয়ামে শুক্রবার সন্ধ্যায় বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। পহেলা বৈশাখ এবার বেশ জমকালো ভাবে পালিত হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের জমায়েতে পুরো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছিল উৎসবের রঙে রঙ্গিন। দুপুরের পর থেকেই শাড়ি- পাঞ্জাবীতে প্রবাসিরা অনুষ্ঠানে আসা শুরু করে। সন্ধ্যা ৫টায় শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের শুরু। চিত্রাংকনে পুরস্কার পায় – রিদওয়ানা খান, শ্রেয়া হাসান, আতিফ সিদ্দিকী, ফারিন মোমেন, আরিয়ান সিদ্দিকী, রিশান মোমেন, শ্বেতা এবং সুমেহরা। সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠান মঞ্চের পর্দা উঠে। মঞ্চের সজ্জায় ছিল দারুন এক চমক, এ যেন ঠিক রমনার বটমূলে পাঞ্জাবী আর সাদা শাড়ি লাল পাড়ের বাঙ্গালী শিল্পিদের বর্ষবরণের পরিবেশনা।
স্থানীয় প্রবাসী শিল্পিদের আয়োজনে ছিল সংগীত, কবিতা আবৃতি, নাটিকা, হাসির যাত্রাপালা, বাচ্চাদের ঋতুভিত্তিক গান ও নৃত্য। বাংলার ইমেজ বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ও আনন্দ-উৎসবে বেশ প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানে বাংলা ফোক নৃত্য প্রবাসী বাংলাদেশী ছাড়াও আগত বিদেশীদের নজর কারে। নৃত্য পরিবেশনায় ছিলেন মারিউল ফারিয়া, সানজিদা বন্যা, এমি ইসলাম, চৌধুরী সাজিয়া আফ্রিন ও নিগার সুলতানা রিম্পি। এছাড়া এমি ইসলামের একক নৃত্য ছিল চোখে পড়ার মত।
ঋতু ভিত্তিক বাচ্চাদের গানের মাধ্যমে অনুষ্ঠানের শুরু, এতে বাচ্চারা ষড়ঋতু এবং মেঘ- বাদল সেজেছিল। এতে অভিনয় করেন- শ্রেয়া, শ্বেতা, মাহির, ফারিজা, রিদিতা, ফারিন, আলিশা, রাফিদ, রিশান, আরিশা। ফারাহ তাসিন ও শারমিন তানিমের উপস্থাপনায় ষড়ঋতুর গান পরিবেশন করেন নিলুফা আক্তার নিতু, জাফরি আল কাদরী, ফজলে আহাদ, ফারিয়া তাসনিম, সামিনা আলম, সুরভী বনিক, আকরাম হোসাইন, অভি বিশ্বাস ও শিশু শিল্পী জারা। গিটারে শাকিল খন্দকার, তবলায় জাফরী আর পারকাশনে নাজমুল আনোয়ার। কবিতা আবৃতিতে ছিলেন বন্যা, শিহাব উল্লাহ ও সাইফ সিদ্দিকী।
ফাহিম আহমেদ এর রচনা ও পরিচালনায় হাসির যাত্রাপালা ‘মুঘল এ আজম’ প্রবাসীদের কাছে বেশ প্রশংসিত হয়। এতে অভিনয় করেন আমিন শরফুজ্জামান পুলক, দেবাঞ্জন দীপ, ফাহিম আহমেদ, তিশা শাহা, রাজউর রহমান, নাঈম জামালী মিশু, নাঈমা হোসেন এবং আফসানা শাওন।
অনুষ্ঠান শেষ হয় হাসির নাটিকার মাধ্যমে। রাহাত খান রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেন জাহেদ জিয়া, শাহীন, আমিন সরফুজ্জামান পুলক, মেহজাবিন রাহমান তন্বী, দীপ, সুরভি বনিক, মাশফিক রহমান, নাইমা, মিথিলা, সাইফ, ফাহিম প্রমুখ। মঞ্চ সজ্জায় ছিলেন মাশফিক রহমান, আসিফ তানভীর, আবু রাসেল, পুলক, আলোক সজ্জায় আব্দুল্লাহ ইবনে মফিজ বাবু।
অনুষ্ঠান শেষে আগত আতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন সাইদ ফয়সাল, নিলুফা আক্তার নিতু, জাফরি আল কাদরী, রাহাত খান ও সাইফুল সিদ্দিকী। ব্যাক্তি পর্যায়ে অর্থায়ন ছাড়াও টম হোলজার ফোর্ড, বেইট আলফা ফাউন্ডেশন অনুষ্ঠানের স্পন্সর করে।
প্রবাসে কর্মব্যস্ততা ও জীবনসংগ্রামে অনেকেই হাঁপিয়ে ওঠেন। বিদেশি সংস্কৃতির মধ্যে প্রবাসীরা বাঙালি যখন হাবুডুবু খান তখন নিজস্ব শেকড় সন্ধানের মধ্যে কিছুটা আত্মতৃপ্তি খুঁজে ফেরেন তারা। বৈশাখীর অনুষ্ঠান বিদেশে ও নতুন প্রজন্মের কাছে নিজের দেশ, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার বড় মাধ্যম।সাইফুল আজম সিদ্দিকী, গাড়ী প্রকৌশলী, মিশিগান, যুক্তরাষ্ট্র
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং