Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতারোহণের শততম দিন উদযাপনে বিশাল সমাবেশ করবেন

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: April 23, 2017 | 6:59 PM

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজের শততম দিনকে ‘বিশাল সমাবেশে’র মাধ্যমে উদযাপন করার ঘোষণা দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। এ খবর দিয়েছে সিএনএন। খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৩০ শে এপ্রিল নিজের ক্ষমতারোহণের শততম দিন উদযাপন করতে পেনসিলভানিয়ায় এক বিশাল সমাবেশের আয়োজন করবেন। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘রোববার রাতে আমি পেনসিলভানিয়ায় এক বিশাল সমাবেশ করতে যাচ্ছি। অপেক্ষায় থাকুন।’ এর আগে শুক্রবার শততম দিনে ট্রাম্পের অর্জন নিয়ে মিডিয়া হওয়া আলোচনার সমালোচনা করেন তিনি। তিনি টুইট করেন, ‘এই শততম দিনের হাস্যকর মানদণ্ডেও যা-ই অর্জন করে থাকি না কেন, মিডিয়া তা ধামাচাপা দেবেই। আর এই অর্জন অনেক বিশাল।’ উল্লেখ্য, প্রেসিডেন্টের শততম দিনের সময়সীমার প্রচলন শুরু হয় প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের সময় থেকে। তিনি তার শাসনামলের শত দিনের মধ্যেই ১৫টি বড় বড় আইন প্রণয়ন করেন। আর ওই সময়েই কংগ্রেসে আমেরিকান প্রেসিডেন্টের ক্ষমতা ও প্রভাব থাকে সবচেয়ে বেশি। এমনকি ট্রাম্প নিজেও তার নির্বাচনী প্রচারণার সময় এই প্রথম ১০০ দিনের কথা উল্লেখ করেছিলেন। পেনসিলভানিয়া, ফ্লোরিডা, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা ও অন্যান্য সমাবেশে তিনি বলেন, ‘কল্পনা করুন ট্রাম্প প্রশাসনের অধীনে আমরা ১০০ দিনের মধ্যেই কতকিছু অর্জন করতে পারবো।’ এ ছাড়াও তিনি যখন ওহাইয়োর ক্লিভল্যান্ডে প্রেসিডেন্ট হিসেবে দলীয় মনোনয়ন গ্রহণ করেন, তখন সরকারের প্রত্যেক বিভাগকে তার শাসনামলের প্রথম ১০০ দিনে শেষ করার জন্যে অপ্রত্যাশিত বিভিন্ন প্রকল্পের একটি তালিকা প্রদান করতে বলেছিলেন। কিন্তু এখন এই শততম দিনের বিষয়টি দৃশ্যত তার পছন্দ নয়। শুধু টুইট নয়, সম্প্রতি বার্তাসংস্থা এপির সঙ্গে দীর্ঘ এক সাক্ষাৎকারেও এর সমালোচনা করেন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV