Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বহুভাষাবাদ, শান্তি ও উন্নয়নকে এগিয়ে নিতে জাতিসংঘের পাবলিক ইনফরমেশন বিভাগকে সর্বোচ্চ ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রদূত মোমেনের

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: April 25, 2017 | 9:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক :বহুভাষিক শিক্ষাসহ বহুভাষাবাদ, সংঘর্ষ প্রতিরোধ, টেকসই শান্তি স্থাপন এবং মানবিক ও উন্নয়নমূলক বিষয়গুলোকে আরও অগ্রসর করতে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পাবলিক ইনফরমেশন (ডিপিআই)-কে নিরবচ্ছিন্ন কার্যক্রমের মাধ্যমে আরও ব্যাপক ভূমিকা রাখার আহ্বান জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। ২৫ এপ্রিল সকালে জাতিসংঘ সদর দপ্তরে কমিটি অন ইনফরমেশনের ৩৯তম সেশনে প্রদত্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উল্লেখ্য ২৪ এপ্রিল ২০১৭ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের আওতাধীন কমিটি অন ইনফরমেশনের ৩৯তম সেশন শুরু হয়েছে। পরবর্তী এক বছর এ কমিটির কাজ চলবে।
বাংলাদেশে তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের সফলতার কথা তুলে ধরে স্থায়ী প্রতিনিধি বলেন, “গত আট বছরে বাংলাদেশ সরকার ৪৪টি টেলিভিশন চ্যানেল, ২২টি এফএম রেডিও এবং ৩২টি কমিউনিটি রেডিও চ্যানেলের অনুমোদন দিয়েছে। দেশে নতুন নতুন সংবাদপত্র প্রকাশিত হচ্ছে। অনলাইনসহ স্যোশাল মিডিয়া জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশ বিশ্বাস করে সংবাদ মাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী রাখার অন্যতম নিয়ামক”।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে শান্তি ও অহিংসার সংস্কৃতি প্রতিষ্ঠা; যুদ্ধ, সহিংসতা ও বৈশ্বিক সন্ত্রাস প্রতিরোধ; নিরাপদ ও নিয়মিত অভিগমন, নারী ও শিশুর প্রতি যৌন নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ; জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং স্বল্পোন্নত দেশসমূহের পরবর্তী ধাপে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলাসহ টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে ডিপিআই ও এর সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রচার কৌশলের সর্বোচ্চ ব্যবহারের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেন।
বাংলাদেশ মিশনকে সাথে নিয়ে এবছর ২১ ফেব্রুয়ারি ডিপিআই এবং জেনারেল অ্যাসেম্বেলি ও কনফারেন্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যৌথভাবে জাতিসংঘ সদরদপ্তরে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করায় স্থায়ী প্রতিনিধি ডিপিআইকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত মোমেন কমিটি অন ইনফরমেশনে কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে ডিপিআই-এর কর্মকৌশলকে আরও এগিয়ে নিতে বাংলাদেশ ডেলিগেশনের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV