যুক্তরাষ্ট্রে ২০১২ সালের বাজেট প্রস্তাব পিছিয়ে গেছে
ইউএসএনিউজ ডেস্ক: ওবামা প্রশাসনের ২০১২ সালের বাজেট প্রস্তাব পিছিয়ে গেছে। আগামী ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছরে এ বাজেট প্রস্তাব পেশ করার কথা ছিল। হোয়াইট হাউসের বাজেট বিষয়ক পরিচালক জ্যাকব লিউ জানান, বর্তমান অর্থবছরের অর্থ ছাড়ে কংগ্রেসের দেরির কারণে নতুন বছরের বাজেট প্রস্তাব পিছিয়ে যাচ্ছে। ১ অক্টোবর থেকে মার্কিন নতুন অর্থবছর শুরু হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, বর্তমান অর্থবছরের বাজেট ব্যয় নিয়ে রিপাবলিকানদের সঙ্গে তুমুল বিতর্ক শেষে ২০১১ সালের বাজেট তৈরি করা হয়। সরকারি ব্যয় কমানোর ব্যাপারে ওবামা বার বার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এর আগে গত বৃহস্পতিবার আরও দুই বছরের জন্য ৮৫৮ বিলিয়ন ডলার করের হার কমিয়েছে মার্কিন কংগ্রেস।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








