নতুন বছরের শুরুতেই বাংলাদেশের জন্যে সুখবর দিল ডব্লিউএফপি
এনা : নতুন বছরের প্রথম দিনেই বাংলাদেশের জন্যে একটি সুখবর দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় বাংলাদেশের ক্ষুধার্ত মানুষদের মধ্যে বিনামূল্যে এবং কাজের বিনিময়ে খাদ্য ও কাজের বিনিময়ে নগদ অর্থ প্রদানের কর্মসূচি আরো এক বছর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ডব্লিউএফপি। জাতিসংঘ সদর দফতরের সংবাদ বুলেটিনে এ সিদ্ধান্তের কথা প্রচার করা হয়েছে। দণি এশিয়ার ২১ লাখ ক্ষুধার্ত, ভাসমান এবং অপুষ্টির শিকার মানুষদের খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় বাংলাদেশে উপরোক্ত প্রকল্পের কাজ ৩১ ডিসেম্বর শেষ হবার কথা। কিন্তু প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিক আগ্রহের প্রতি সম্মান জানিয়ে ডব্লিউএফপি ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করলো। একইসাথে ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙ্গন, ভয়াবহ অগ্নিকান্ডসহ নানা ধরনের দুর্যোগে গৃহহারা মানুষদের পুনর্বাসনে কাজের বিনিময়ে খাদ্য/ নগদ অর্থের বিনিময়ে কাজ কর্মসূচিও অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ডব্লিউএফপি। গরিব ছাত্রদেরকে স্কুলে খাদ্য প্রদানের সরকারী কর্মসূচিতেও ডব্লিউএফপি সহায়তা দেবে বলে ঐ সংবাদ বুলেটিনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে ডব্লিউএফপি প্রতিনিধি ক্রিস্টা র্যাডার এক বিবৃতিতে বলেছেন, উপরোক্ত কর্মসূচিসমূহের মেয়াদ আরো এক বছর বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সাথে আমাদের বিভিন্ন প্রকল্পে অংশিদারিত্বের ব্যাপারটিই জোরদার হবে না, একইসাথে বাংলাদেশের এমডিজি অর্জনেও আমাদের আন্তরিক সহায়তার বিষয়টি উদ্ভাসিত হলো। উল্লেখ্য যে, ২০১৫ সালের মধ্যে চরম দারিদ্র্য হ্রাস, প্রসূতি মৃত্যু এবং নবজাতক মৃত্যু রোধ, সকলের জন্যে শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে এমডিজি (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) স্থির করা হয়েছে বিশ্ব নেতৃবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী। এমডিজির আওতায় বাংলাদেশ সরকারের ভিজিডি কর্মসূচিতে ডব্লিউএফপি সহায়তা দিয়ে আসছে। বাংলাদেশের সবচেয়ে বেশী গরিব মানুষদের কল্যাণে গত ৩০ বছর যাবত এ কর্মসূচি চালু রয়েছে ডব্লিউএফপির সহায়তায়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি