Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

অবশেষে প্রেসিডেন্ট ট্রাস্প স্বীকার করলেন প্রেসিডেন্সি সহজ না

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: April 28, 2017 | 7:24 AM

এম রবিউল্লাহ: ‘ আমি ভেবেছিলাম আমার পূর্বের ব্যবসায়ী কার্যক্রম থেকে মার্কিন প্রেসিডেন্টের কাজ অনেক সহজ হবে। কিন্তু তা আসলে আমার ভাবনার বাইরে কঠিন’।

হোয়াইট হাউসে বৃহস্পতিবার প্রেসিডেন্সি অনেক কঠিন কাজ বলে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে অবশেষে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে অবশ্য ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েক দিন পরেই বলেছিলেন ট্রাম্প যতটা সহজ ভাবছেন প্রেসিডেন্সি আসলে এতোটা সহজ নয়।

দায়িত্ব গ্রহণের পরেই তা উপলব্ধি করতে পারবেন ট্রাম্প। অবশেষে ওবামার কথাই সত্যি প্রমাণ হলো।

ওভাল অফিসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, আমি আমার অতীত জীবনকে ভালোবাসি। আমি আগেই ভালো ছিলাম। আগেই আমার কাজ কম ছিল। এখন আমার অতীত জীবনের চেয়ে বেশি কাজ করতে হচ্ছে। আমি ভেবেছিলাম প্রেসিডেন্টের কাজ সহজ আসলে তা অনেক কঠিন।

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিন পার করেছেন ট্রাম্প। ২০১৬ সালের নভেম্বরে মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ২০১৬ সালে কত পরিশ্রম করতে হয়েছে তাও পূর্নব্যক্ত করেছেন সাক্ষাৎকারে ট্রাম্প।

ট্রাম্প আক্ষেপ প্রকাশ করেন তার অতীতের নিজের মতো করে চলার সময়গুলো নিয়ে। বলেন, আমি এখন নিজের মতো করে চলতে পারি না। আমাকে সবসময় নিরাপত্তা বাহিনীর রেড জোনের মধ্যে থাকতে হয়।

ট্রাম্প আরো বলেন, ড্রাইভ করা আমার অনেক পছন্দ কিন্তু আমি তা করতে পারি না। আমাকে নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতে হয়। নিরাপত্তা কর্মীরা সারাক্ষণ আমাকে ঘিরে রাখে। ম্যাপের মধ্যে থাকতে হচ্ছে। এর বাইরে ইচ্ছে করলেই যাওয়া যাচ্ছে না। দ্য হিল/আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV