বর্ষসেরা ওয়েবসাইট:টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে ‘ওয়েবসাইটস অব দ্য ইয়ার-২০১০’
রিপন রায়হান:টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে ‘ওয়েবসাইটস অব দ্য ইয়ার-২০১০।’ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানের রুচিশীল ডিজাইন ও সংবাদ পরিবেশনের ব্যতিক্রমী ধারা সাধারণ পাঠকদের মুগ্ধ করে। এর বেশ কিছু ফিচারও অসাধারণ। মোবাইল সংস্করণ ছাড়াও বেশ কিছু সুবিধা রয়েছে সংবাদপত্রটির। টাইমের দৃষ্টিতে তাই গার্ডিয়ানের ওয়েবসাইট www.guardian.co.uk সংবাদ বিভাগের বর্ষসেরা সাইট নির্বাচিত হয়েছে।
এ বিভাগের অন্য সেরা সাইটগুলো হলো_ www.theonion.com
www.dailybeast.com www.nationalgeographic.com এবং
www.wikileaks.org
শিক্ষা বিভাগ
অনলাইনে বিদেশি ভাষা শিক্ষা মানেই www.livemocha.com। সাইটটিতে ৩০টি ভাষা শিক্ষার টিউটোরিয়াল পাওয়া যায়। যেকোনো ভাষা শিক্ষার সহায়ক ফাইল এখানে আপলোড ও ডাউনলোড করা যায়। শিক্ষা বিভাগে তাই ওয়েবসাইটটিকে সেরা ঘোষণা করেছে টাইম ম্যাগাজিন।
এই বিভাগের অন্য ওয়েবসাইটগুলো হলো : www.chegg.com
www.ocw.mit.edu
www.readprint.com এবং
www.ted.com
সংগীত ও ভিডিও বিভাগ
ইন্টারনেটভিত্তিক মিউজিক এবং ভিডিও বিভাগে সবচেয়ে সেরা ওয়েবসাইট নির্বাচিত হয়েছে www.vimeo.com। ভিডিও শেয়ারিংয়ের জন্য অধিকাংশ ব্যবহারকারী গুগলের ইউটিউব ব্যবহার করলেও ভিমিওর মানসম্মত ভিডিও এবং সহজ ভিডিও সার্চিংয়ের জন্য এটি বর্ষসেরা হয়েছে।
ভিমিও ছাড়াও এ বিভাগের অন্যতম সেরা সাইটগুলো হলো :
www.movieclips.com
www.grooveshark.com
www.mog.com ইত্যাদি।
ক্রীড়া বিভাগ
খেলাধুলাসংক্রান্ত যেকোনো তথ্য এবং আর্কাইভিংয়ের জন্য www.sports-reference.com চমৎকার একটি সাইট। টাইমের দৃষ্টিতে এটি তাই ক্রীড়া বিভাগের বর্ষসেরা হয়েছে।
এ বিভাগের অন্যান্য শীর্ষ সাইট হলো : www.rotoworld.com
www.yardbarker.com
www.totalprosports.com এবং www.citizensports.com.
গেইম বিভাগ
www.kongregate.com সাইটটি ভিজিট করেছেন কখনো? এটি ফ্লাশ গেইমিংয়ের এমন এক জগৎ, যেখানে একবার ঢুকলে সহজে বের হওয়ার উপায় নেই! কয়েক হাজার ফ্ল্যাশ গেইমিংয়ের ভাণ্ডার রয়েছে এতে। টাইমের দৃষ্টিতে গেইমস বিভাগের এটি তাই চ্যাম্পিয়ন হয়েছে।
এ বিভাগের অন্য ওয়েবসাইটগুলো হলো : www.cactusquid.blogspot.com
www.pogo.com এবং
www.games.com (সমকাল)।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি