২০১০ সালে বাংলাদেশের ১জনসহ বিশ্বের ১৪৫ সাংবাদিক গ্রেফতার
এনা : বাংলাদেশের ১ জনসহ বিশ্বের ১৪৫ জন সাংবাদিককে জেলে নেয়া হয়েছে ২০১০ সালে। এর মধ্যে সবচেয়ে বেশী রয়েছেন চীন-৩৪, ইরান-৩৪, ইরিত্রিয়া-১৭, বার্মা-১৩। সারাবিশ্বের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে লড়াইরত নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এর গবেষণা রিপোর্টে এ তথ্য জানা গেছে। ২০০৯ সালে গ্রেফতারের সংখ্যা ছিল ১৩৬ এবং এর মধ্যে বাংলাদেশের কোন সাংবাদিক ছিলেন না। গত বছর ১ জুন বাংলাদেশের দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়। এ বছর বার্মা, ইন্দোনেশিয়া এবং আফগানিস্তানেও একজন করে সাংবাদিক গ্রেফতার হন। তবে ভারত ও পাকিস্তানের কোন সাংবাদিক গ্রেফতার হননি ২০১০ সালে। সিপিজে জানিয়েছে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ সুগম করতে হলে এহেন দমন-পীড়ন থেকে সরে আসতে হবে সংশ্লিষ্ট দেশের সরকারকে। স্বাধীন সাংবাদিকতা ব্যতিত গণতন্ত্র পরিপুষ্ট হতে পারে না।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes