Monday, 8 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নেতাদের অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: May 4, 2017 | 8:01 AM

নিউইয়র্ক : নিউইয়র্ক থেকে প্রকাশিত অধিকাংশ পত্রিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্টজনের অংশগ্রহণের মধ্য দিয়ে অভিষেক হয়েছে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন নেতাদের। ৩০ এপ্রিল জ্যাকসন হাইটসের বিলোজিনো পার্টি হলে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘কমিউনিটি সাংবাদিকতা ও দায়িত্বাবোধ’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে সাংবাদিকেরা বলেন, নিউইয়র্কে বাংলা সংবাদপত্র এখনো শিল্পে পরিণত হয়নি। তাঁরা বলেন, অভিবাসী সমাজে বাংলাদেশি কমিউনিটির গোড়াপত্তনে সংবাদপত্র মুখ্য ভূমিকা রাখলেও এখানে সংবাদপত্রগুলো নড়বড়ে অবস্থায় রয়েছে। সংবাদপত্রগুলোকে সহযোগিতার জন্য কমিউনিটির ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীদের সহযোগিতার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি। বক্তব্য দেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ও সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক আজকাল সম্পাদক মনজুর আহমদ, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ওয়াজেদ এ খান, সাপ্তাহিক দেশবাংলা ও বাংলা টাইমস সম্পাদক চৌধুরী সারোয়ার হাসান, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জবিবিএ) সভাপতি ও আজকাল-এর প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো এবং অ্যাটর্নি মঈন চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক মঈনুদ্দিন নাসের, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনের প্রথম সচিব (প্রেস) নূরে এলাহী মিনা, ঠিকানা পত্রিকার নির্বাহী সম্পাদক জাভেদ খসরু, খানস টিউটোরিয়ালের চেয়ারপারসন নাঈমা খান ও জনতার কণ্ঠ সম্পাদক শামসুল আমল। অনুষ্ঠান পরিচালনা করেন শামসুন নাহার নিম্মি।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মাঝে উপস্থিত ছিলেন লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শওকত আলী, সিনিয়র সাংবাদিক সীতাংশু গুহ, বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল আবদুর রকিব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, আবদুর রহিম বাদশা, কমিউনিটি অ্যাকটিভিস্ট নির্মল পাল, শান্তা পাল, বাংলাদেশ সোসাইটির অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মার্শাল মুরাদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সুফিয়ান, ইমাম কাজী কায়্যূম প্রমুখ।
সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব, কৃঞ্চা তিথি, বিউটি দাশ ও শামসনু নাহার নিম্মি। অভিষেক উপলক্ষে বাতিঘর নামের একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV