মুচলেকা দিয়ে সোনালী এক্সচেঞ্জের চাকরি টিকিয়ে রেখেছেন বিএনপি মহাসচিবের পুত্র জগলু
এনা : বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র আকতার কে হামিদ খন্দকার জগলু বিএনপি করেন না বলে মুচলেকা দিয়ে সোনালী এক্সচেঞ্জের চাকরি রক্ষা করতে সম হলেও যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক মো: আজাদ (বাকির)কে ৩১ ডিসেম্বর বরখাস্ত করা হয়েছে। ২ জানুয়ারি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মো আজাদ (বাকির) অভিযোগ করেন যে, সম্পূর্ণ বেআইনী এবং বিদ্বেষপূর্ণভাবে তাকে লেঅফ নোটিশ দেয়া হয়েছে। এহেন অন্যায়কে তিনি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবেন না। কারণ, যুক্তরাষ্ট্রের অনেক সরকারী কর্মকর্তা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। মো: আজাদ আরো বলেন, কয়েক মাস আগে সোনালী এক্সচেঞ্জের প্রধান নির্বাহী মো: আতাউর রহমান আমাকে নিষেধ করেছেন দলীয় কোন কর্মকান্ডে যেতে। এরপর থেকেই আমি বিএনপির কোন কর্মসূচিতে অংশ নেইনি। এতদসত্বেও বাংলাদেশের ফ্যাসিস্ট, অবৈধ ও অগণতান্ত্রিক সরকারের নগ্ন চরিত্রের বহি:প্রকাশ ঘটলো আমার প্রতি অন্যায় আচরণের মাধ্যমে। তিনি বলেন, ৮ বছর যাবত আমি সোনালী এক্সচেঞ্জে কাজ করছি। এমন আচরণ আর কারো সাথে করতে দেখিনি। তিনি বলেন, সোনালী এক্সচেঞ্জে মন্দা চলছে অজুহাত দেখিয়ে আমাকে লেঅফ নোটিশ দেয়া হয়েছে কোন বিচারে তা বোধগম্য হচ্ছে না। আমার চেয়ে সিনিয়র অথবা জুনিয়র অন্য কাউকে লেঅফ নোটিশ দেয়া হয়নি। এহেন অন্যায় নোটিশ অবিলম্বে প্রত্যাহার করা না হলে তিনি আইনের আশ্রয় নেবেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। রাজনৈতিক কারণে যদি লেঅফের ঘটনা ঘটে, তাহলে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র আকতার কে হামিদ জগলুকেও তো নোটিশ দেয়ার কথা। বার্তা সংস্থা এনার এমন এক প্রশ্নের জবাবে মো: আজাদ বলেন, জনাব জগলু মুচলেকা দিয়েছেন যে তিনি বিএনপি করেন না এবং বিএনপির সাথে তার কোন সংশ্রব নেই। আমার কাছে তেমন মুচলেকা চাওয়া হয়নি। এ সময় প্রচন্ড ক্ষোভের সাথে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল বলেন, বাংলাদেশের মত সুদূর এ প্রবাসেও সরকারের দলীয়করণ নীতির নগ্ন প্রকাশ ঘটলো। এর দাঁতভাঙ্গা জবাব দিতে হবে সরকারকে গদিচ্যুত করার মাধ্যমে। আনোয়ারুল ইসলামের সঞ্চালনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশী আইনজীবীদের সংগঠন �ল� সোসাইটির সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি, যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, অন্যতম যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মৌলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও সেক্রেটারী সাইদুর রহমান, জাসাসের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা, কুমিল্লা সোসাইটির সভাপতি এস এম জাহাঙ্গির প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশের সোনালী ব্যাংকের মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে ১৯৯৪ সালে নিউইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছে সোনালী এক্সচেঞ্জ। এর মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশে অর্থ প্রেরণ করে থাকেন। নিউইয়র্ক, নিউজার্সী, মিশিগান, আটলান্টা এবং লসএঞ্জেলেসে এর ৯টি শাখা রয়েছে। মোট কর্মচারির ১৭ জনই যুক্তরাষ্ট্রে নিয়োগ করা হয়েছে। লেঅফের নোটিশপ্রাপ্ত মো: আজাদ সিনিয়র টেইলার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক বিদ্বেষপূর্ণভাবে লেঅফ নোটিশ দেয়া হয়েছে বলে মো: আজাদের অভিযোগ প্রসঙ্গে সোনালী এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আতাউর রহমানের বক্তব্য জানার চেষ্টা করা হয়। কিন্তু রোববার রাত (বাংলাদেশ সময় সোমবার সকাল) পর্যন্ত টেলিফোনে তাকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক (যেহেতু বক্তব্য প্রদানের অধিকার তার নেই) একজন কর্মকর্তা বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন, লেঅফের নোটিশ প্রথা অনুযায়ী দেয়া হয়েছে। বর্তমানে সোনালী এক্সচেঞ্জের ব্যবসা ভাল যাচ্ছে না। কিন্তু দুর্ভাগ্যক্রমে লেঅফের নোটিশ প্রাপ্ত টেইলার হচ্ছেন বিএনপির নেতা। ঐ কর্মকর্তা বলেন, রাজনৈতিক কারণে লেঅফ নোটিশ দেয়া হলে ব্রুকলীন ব্রাঞ্চের ম্যানেজার আকতার কে হামিদ জগলুর পাবার কথা সবার আগে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি