Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

মায়ামী ৩১তম ফোবানা সম্মেলন: যোগাযোগের জন্য বিস্তারিত তথ্য প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 182 বার

প্রকাশিত: May 9, 2017 | 2:24 PM

মায়ামী, ফ্লোরিডা: আগামী ৬, ৭ ও ৮ অক্টোবর শুক্র শনি ও রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামী শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানার ৩১তম আসর। “মানবতার জন্য ঐক্য” এই স্লোগান নিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে কলম্বাস ডে উইকেন্ডে তিন দিনবাপী অনুষ্ঠিতব্য এই ফোবানা সম্মেলন হায়াত রিজেন্সি মায়ামী, ৪০০ সাউথ ইষ্ট সেকেন্ড এভিনিউ, মায়ামী, ফ্লোরিডা ৩৩১৩১, যুক্তরাষ্ট্র এ অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে যোগাযোগের যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে এবং যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফোবানা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ এমরান ৫৬১-৩৮৯-৮৮৪৪, আহ্বায়ক এম রহমান জাহির ৫৬১-৮৭৬-২২৫৫, মেম্বার সেক্রেটারি আশরাফ আহমেদ  ৫৬১-৯৮৫-৩১৬২, সেমিনার ও লিয়াজোঁ কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান আতিক ৯৫৪-৮১৮-২৯৭০, সিনিয়র এক্সেকিউটিভ কো-কনভেনর ওসমান চৌধুরী অপু ৯৫৪-৩০৪-০৬৫৫, ম্যাগাজিন কমিটির চেয়ারম্যান রফিকুল হক ৯৫৪-৮৯২-৩০৯৪, সিনিয়র এক্সেকিউটিভ কো-কনভেনর রানা হক ৯৫৪-৮৭৩-১৪১১, কালচারাল কমিটির চেয়ারম্যান এ বি এম গোলাম মুস্তাফা ৭৫৪-২৪৬-২৮০১, বিজ্ঞাপন সিনিয়র এক্সেকিউটিভ সেক্রেটারি ফারুক সরকার ৯৫৪-৯৯৩-০৯৬৯, চেয়ারম্যান আউয়াল দয়ান ৭৮৬-২৭৭-৭১৬০, ষ্টল ও বুথ কমিটির চেয়ারম্যান রেজাউল ইসলাম ৯৫৪-৩১৯-৬০০৯, অথবা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম ৯৫৪-৫৯৯-৪২৮৮, হোটেল রেজিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান কবির চৌধুরী তুহিন ৫৬১-৯৮৫-৩২৩৩ এর সাথে যোগাযোগ করার জন্য স্বাগতিক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া নিউজ এবং মিডিয়া এবং মিডিয়া সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য কমিটির চেয়ারম্যান শিব্বীর আহমেদ ২০২-৭০৫-৭৯০০ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া অন্যান্য তথ্যের জন্য ইমেইল Email: [email protected] অথবা টোল ফ্রি নম্বর ১-৮০০-২৭২-৫৭৬৭ এ কল করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

এদিকে সম্মেলনকে সামনে রেখে হোটেল বুকিং শুরু হয়েছে বলে জানিয়েছেন ৩১তম ফোবানা সম্মেলনের কনভেনার এম রহমান জহির ও সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ। প্রতিদিন ডিসকাউন্ট মুল্য ১৪৯ ডলারে এই হোটেল বুকিং চলবে ৩১ শে আগষ্ট পর্যন্ত। অনলাইনে হোটেল বুকিং এর জন্য এই লিংকে (https://aws.passkey.com/gt/72898337?gtid=f61a907fc6ee89862b823ec4e82eb9d8) ক্লিক করে হোটেল বুকিং দেয়া যাবে। এছাড়া টেলিফোন ৩০৫-৩৫৮-১২৩৪ নাম্বারে কল করে রির্জাভেশনের জন্য “BANGLADESH ASSOCIATION OF” এই কোডটি প্রদান করতে হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হোটেল বুকিং দেয়া যাবে ১৬৯ ডলার মুল্যে এবং অক্টোবরে হোটেল বুকিং এর জন্য দিন প্রতি ২০০ ডলারের উপরে গুনতে হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

সম্মেলনের কনভেনার এম রহমান জহির জানিয়েছেন, ৩১তম ফোবানা সম্মেলন উপলক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সম্মেলনে অংশগ্রহনে আগ্রহীদের দ্রুত হোটেল বুকিং দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তানাহলে পরে হয়ত হোটেল রুম পাওয়া বেশ কষ্টকর হবে। ফ্লোরিডার মায়ামীতে অনুষ্ঠিতব্য ৩১তম ফোবানা সম্মেলনে প্রবাসের সবাইকে সপরিবারে আমন্ত্রন জানিয়েছেন স্বাগতিক কমিটির সভাপতি মোহাম্মদ এমরান, কনভেনার এম রহমান জহির, সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ, লিয়াঁজো কমিটির প্রধান আতিকুর রহমান ও প্রধান উপদেষ্ঠা আব্দুল ওয়াহেদ মাহফুজ। সাংস্কৃিতিক কমিটির চেয়ারম্যান এ বি এম গোলাম মোস্তফা ফোবানার সব অংগসংগঠনগুলোকে রেজিস্ট্রেশন করার আহবান জানান।আমাদের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন http://fobana2017.fobanaonline.com অথবা রেজিস্ট্রেশন চেয়ারম্যান তামান্না আহমেদ এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ৫৬১-৯৮৫-৩৮৬২।

মানবতার জন্য ঐক্য” এই স্লোগান নিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে ফোবানা সম্মেলনকে সামনে রেখে আগামী ১৩ মে শনিবার নিউইয়র্কে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। ৩১তম ফোবানার স্বাগতিক কমিটি কর্তৃক আয়োজিত এই সাংবাদিক সম্মেলন পালকী সেন্টার, ৩৭-২২, ৭৩ স্ট্রীট, জ্যাকসন হাইটস, নিউইয়র্কে দুপুর একটার সময় অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে ৩১তম ফোবানা সম্মেলনের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করা হবে।

সাংবাদিক সম্মেলনে দেশের ও প্রবাসের সকল সাংবাদিক বৃন্দকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন স্বাগতিক কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ এমরান, কনভেনার এম রহমান জহির ও সদস্য সচিব আরিফ আহমেদ আশরাফ।এ সম্মেলনে উত্তর অামেরিকার বহু গন্যমান্য ব্যাক্তিবর্গ যোগদান করবেন।

ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আজাদুল হক আজাদ, এক্সিকিউটিভ সেক্রেটারি এম মাওলা দিলু, জয়েন্ট সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, সদস্য আরিফ আহমেদ, স্বাগতিক কমিটির প্রেস ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শিব্বীর আহমেদ প্রমুখ সহ ই,সি কমিটির কর্মকর্তারা অনেকেই উপস্হিত থাকবেন বলে অাশা করা যাচ্ছে। এদিকে ফ্লোরিডা থেকে স্বাগতিক কমিটির নেতৃবৃন্দ ১২ ই মে নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন।স্বাগতিক কমিটির পক্ষ থেকে অারো জানানো হয় প্রতিদিনের প্রবেশ মূল্য জনপ্রতি ১৫ ডলার, তিন দিনের জন্যে ৩০ ডলার জনপ্রতি ধার্য করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ