নিউইয়র্কে ২৪-২৬ সেপ্টেম্বর রিহ্যাব হাউজিং ফেয়ার,বিলাসবহুল হল ভাড়া
এনা : ৯ মাস আগেই নিউইয়র্কে রিহ্যাব হাউজিং ফেয়ারের ভ্যানু নির্দিষ্ট করা হয়েছে এবং বিলাসবহুল একটি ব্যাঙ্কুইট হল বুকিংয়ের কাজও সমাপ্ত হয়েছে বলে রিহ্যাবের একটি সূত্র ২ জানুয়ারি বার্তা সংস্থা এনাকে নিশ্চিত করেছে। সেপ্টেম্বরের ২৪-২৬ তারিখ পর্যন্ত ৩ দিনব্যাপী রিহ্যাব হাউজিং ফেয়ারে ১০০টি কোম্পানী স্টল দিতে পারবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশীদের সবচেয়ে নিকটবর্তি স্থান এস্টোরিয়ায় এ্যাস্টোরিয়া ম্যানরর বলরুম ভাড়া করা হয়েছে গত সপ্তাহে। অপর একটি সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসবেন জাতিসংঘের বার্ষিক সম্মেলনে যোগদানের জন্যে। রিহ্যাব হাউজিং ফেয়ারের উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হতে পারে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত আনুষ্ঠানিক কোন আমন্ত্রণপত্র তাঁকে দেয়া হয়নি বলেও সংশ্লিষ্ট সূত্র উল্লেখ করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, স্বদেশে স্বপ্নের নীড় রচনায় প্রবাসীদের বিশ্বস্ত অবলম্বন হিসেবে গত ৬ বছর যাবত নিউইয়র্কে রিহ্যাব হাউজিং ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। হাজারো প্রবাসী ইতিমধ্যেই প্লট ও এপার্টমেন্ট ক্রয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। দিন যত যাচ্ছে প্রবাসী ক্রেতার সংখ্যাও তত বাড়ছে বলে রিহ্যাব কর্মকর্তারা জানান।
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women