Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ভোলা ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএর বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: January 4, 2011 | 11:06 PM

হাকিকুল ইসলাম খোকনঃ ভোলা ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ ইন্ক এর নব নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১ জানুয়ারী, শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকাস্থ তাজমহল পার্টি হলে অনুষ্ঠিত হয়।প্রথম পর্বে নব নির্বাচিত কমিটি (২০১১ এবং ২০১২)’র শপথ গ্রহন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজানুর রহমান। ২য় পর্বে সভাপতিত্ব করেন সভাপতি মফিজুর রহমান মফিজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশের কনসাল জেনারেল শাব্বির আহমদ চৌধুরী। অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরান তেলাওয়াত ও দোয়া পাঠ করেন উপদেষ্টা আব্দুল কাদের ও উপদেষ্টা প্রবীর রায়। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. খায়রুল আলম গোলাম সারওয়ার, আমিরুল হুদা কামাল, জসিদ উদ্দিন চৌধুরী, এটর্নী এ্যালিজাবেথ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রবীর রায়, আব্দুল কাদের, মোঃ শেখ ফরিদ, আব্দুর রহমান জুয়েল, জিএম ফাহাদ, আমিনুল ইসলাম লিংকন, গোলাম মোস্তফা টিটু, মিজানুর রহমান, আমিনুল ইসলাম দুলাল, জাহিদুর রহমান জাহিদ, মোস্তাক আলী চৌধুরী, আব্দুর রাজ্জাক শামীম প্রমুখ। অনুষ্ঠানের অতিথি ও সংগঠনের উপদেষ্টা জসিম উদ্দিন চৌধুরীর বক্তব্য উপস্থিত সকলকে দাড়িয়ে ৭১-এর মুক্তিযুদ্ধ, ৫২ এর ভাষা আন্দোলনসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানালে সকলই দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি কনসাল জেনারেল শাব্বির আহমেদ চৌধুরী তার বক্তব্যে নব নির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কর্মকর্তাদের সকল প্রকার সহযোগিতার  প্রতিশ্রতি দেন।

 

 ২য় পর্বে ছিল সুরমা কালেকশনের সৌজন্যে ফ্যাশন শো এবং ৩য় পর্বে ছিল সঙ্গীত শিল্পী ফরিদুল আলমের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন সুপরিচিত সঙ্গীত শিল্পী মনিকা রায়, গৌতম রায়, গোলাম সারওয়ার হারুন সংগঠনের শিল্পীবৃন্দ। তবলায় সহযোগিতা করেন জয়। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মফিজুল হোসেন নিজাম। অনুষ্ঠানে ভোলার ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে একটি স্লাইড সো পরিবেশন  করা হয়। আগামী ২০১১২০১২ সালের জন্য নবনির্বাচিত কর্মকর্তাগণ হচ্ছেন সভাপতি মফিজুর রহমান মফিজ, সহ সভাপতি ফায়জুল্লাহ বাবুল প্রবীর রায়, সাধারণ সম্পাদক মফিজুল হোসেন নিজাম, সহ সাধারণ সম্পাদক মোঃ শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক জিএম ফাহাদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম রিংকন, যুব ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা টিটু, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, আইন বিষয়ক সম্পাদক জাহিদ রহমান জাহিদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল বাছেদ, আপ্যায়ন সম্পাদক আবু সাঈদ, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ মামুন, ত্রান পূর্নবাসন সম্পাদক হুমায়ুন কবির আরিফ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জিএম আহাদ রাশেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ মাসুদ কবির, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা বেগম সুরমা, সদস্য জিয়াউদ্দিন বাচ্চু, আব্দুস সাত্তার মামুন, রহমান,হামিদুর রহমান মামুন, মোঃ সোহরাব হোসেন, মিজানুর রহমান মিজান, আব্দুর রাজ্জাক শামীম, রনজিৎ রায়, আকতার আলম লিট, আব্দুর রাজ্জাক রুবেল ফিদা হাসান পলাল। 

 

 অনুষ্ঠানে নতুন প্রজন্মের মহিনী মতিনের নৃত্য ও ফ্যাশন সোর পরিবেশনা সকলে দৃষ্টি আকর্ষণ করেছে। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV