Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রতিদিনই মা দিবস : ভার্জিনিয়ায় পিপলএনটেক, এশিয়ান টিভি ইউএস’র আয়োজনে ‘মা’ দিবসে প্রাণের সম্মিলন

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: May 18, 2017 | 10:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :পৃথিবীর সবচেয়ে দৃঢ় সম্পর্কের নাম ‘মা’। সবচেয়ে পবিত্র ও মধুর শব্দের নাম‘মা’। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোন দিনক্ষণ ঠিক করে হয় না; কিন্তু সারা বিশ্বেই মে মাসের দ্বিতীয় রবিবার পালন করা হয় আন্তর্জাতিক মা দিবস। তাইতো গত ১২ মে সন্ধ্যায় মা দিবসের ঠিক আগেই পিপল এন টেক এবং এশিয়ান টিভি ইউএস-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল “মা দিবস” উদযাপন          অনুষ্ঠান। এর সাথে সহযোগিতায় ছিলেন “আগামী”র সাউথ ইস্ট চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফারজানা সুলতানা (ফারজানা ক্লারা) ও ক্রিয়েটিভ বাংলাদেশ শীর্ষক ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজেশন। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ভয়েস অব আমেরিকা বাংলা সার্ভিসের চীফ রোকেয়া হায়দার, পিপলএনটেক এর কর্ণধার আবুবকর হানিপ, প্রেসিডেন্ট ফারহানা হানিপ, এশিয়ান টিভি ইউএস এর সিওও আরিফুল ইসলাম। আরও উপস্থিতি ছিলেন মোমেন্টস ফটোগ্রাফির কর্ণধার রাজিব বড়ুয়া, এন্থনি পিউস গোমেস ও দেশি বিদেশি কমিউনিটির অতিথিগণ। শুরুতেই আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পিপল এন টেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ। তিনি বলেন, ’আজকে আমি যে এখানে দাঁড়িয়ে আছি তার পুরো কৃতিত্ব আমার মায়ের। মায়ের দেয়া মূল্যবোধগুলোকে সম্বল করে আমি আগামীর পথে হেঁটে যেতে চাই। ছোটবেলা থেকে মা আমাদের মুক্তিযুদ্ধের গল্প শোনাতেন, কিভাবে অনেক প্রতিকূলতার মধ্যেও পরিবার নিয়ে সংগ্রাম করেছেন একইসাথে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। আজ বড় হয়ে যখন বুঝতে পারি, সত্যিই শ্রদ্ধায় ভরে ওঠে মন। মাকে নিয়ে আমি গর্ববোধ করি।’ এরপর আরও বক্তব্য রাখেন এশিয়ান টিভি ইউএস এর সিওও আরিফুল ইসলাম। তিনি বলেন, এশিয়ান টিভি ইউএস ও পিপলএনটেক পার্টনারশিপ এ আমরা এ অনুষ্ঠান করছি। আমরা ভবিষ্যতেও আরও অনেক আয়োজনে পাশে থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আজ এ সম্মিলনে আসার জন্য। দেশ থেকে অনেক দূরে, তাই অনুষ্ঠানে উপস্থিত সকল মা-ই আমার মা । পিপলএনটেক এর সিইও জনাব হানিপ বলেন, ’এমন একটা বৃষ্টির দিনেও আপনাদের সরব উপস্থিতিতে আমি সত্যিই খুবই আনন্দিত। আসলে মা, মাটি, মানুষ এই তিনটাই শুরু হয় মা দিয়ে। মা আমাদের জীবনে অনেক ভূমিকায় জড়িয়ে থাকেন কিন্তু মায়ের ভূমিকা আর কে্উ নিতে পারেন না। পিপল এন টেক সবসময় মা-বোন-মেয়েদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে আসছে। আমরা সবসময়ই চেষ্টা করি তাদের জন্য যেকোন প্রকার সহযোগিতা করতে একই সাথে আইটিতে ক্যারিয়ার তৈরিতে সহায়তা করতে। যেসকল নারী, মা অথবা সিঙ্গেল মাদার তাদের ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জের সম্মুখীণ তাদের জন্য পিপল এন টেক এর দরজা সবসময়ই খোলা থাকবে।’ জনাব হানিপের বক্তব্যের উপর জের ধরে অনুষ্ঠান সঞ্চালক ও অনুষ্ঠানের পার্টনার ফারজানা ক্লারা বলেন, অনেকবার সুযোগ হয়েছে এখানে বিভিন্ন অনুষ্ঠানে আসার, এবং অনেক ছাত্রছাত্রীর কাছে থেকে আমি জানতে পেরেছি মি: হানিপ এবং মিসেস হানিপ কমিউনিটির জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ। তারা সবসময়ই অভিভাবক হিসেবে পাশে দাঁড়ান যাদের সাহায্য দরকার। তিনি জনাব হানিপের মা-কে উদ্দেশ্য করে একজন্য গর্বিত মা উল্লেখ করেন এবং তাঁকে কিছু বলার জন্য অনুরোধ করেন। কথা বলেন বর্তমানে ফেডারেল ট্রেজারিতে কর্মরত পিপলএনটেকের সাবেক ছাত্র আবুবকর সরকার। তিনি মা নিয়ে কথা বলার পাশাপাশি আরও বলেন, ‘পিপলএনটেক এদেশে ঠিক মায়ের মতোই ভূমিকা পালন করে। আমরা যখন উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন অডজবে নাম লেখাই ঠিক তখন পিপলএনটেকের মতো প্রতিষ্ঠান এ ট্রেনিং নিয়ে তারা যেভাবে সবসময় পেছনে থেকে ভাল কাজে উৎসাহিত করেছিল তার ফলস্রূতিতেই আজ আমি এখানে। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এ প্রতিষ্ঠানটির জন্য।’ এরপর বেশ কয়েক জন মা, মেয়ে তাদের সন্তান তাদের অন্তরের অনুভূতি প্রকাশ করেন, সন্তান হিসেবে এবং নিজে একজন মা হিসেবে তাদের অভিজ্ঞতা এবং অনুভূতির কথা সবাইকে বলেন। এসময় নানা স্মৃতি রোমন্থন করতে গিয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে মা কে শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃত্তি করেন বাংলা স্কুলের প্রাক্তন সভাপতি জনাব মিজানুর ভূঁইয়া এবং গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে দেয় নাফিসা হানিপ। উল্লেখ্য, অনুষ্ঠানের স্থিরচিত্র ধারণে ছিলেন ‘মোমেন্টস ফটোগ্রাফী-র রাজীব বড়ুয়া। অনুষ্ঠান শেষে সবার জন্য রাতের খাবারের আয়োজন করা হয় এবং উপস্থিত কয়েকজন ব্যক্তিত্বের খুব সংক্ষিপ্ত সাক্ষাতকার গ্রহন করে এশিয়ান টিভি ইউএস। সাক্ষাতকার দেন ভয়েস অব আমেরিকার রোকেয়া হায়দার, পিপল এন টেক থেকে সিইও আবুবকর হানিপ এবং প্রেসিডেন্ট ফারহানা হানিপ, জনাব এ্যন্থনী পিউস গমেজ, জনাব মিজানুর ভূঁইয়া, অনুষ্ঠানের পার্টনার ফারজানা ক্লারা। অতিথিদের মধ্য থেকে কথা বলেন মিসেস পারভীন পাটোয়ারী। এরপর পৃথিবীর সকল মা-কে মা দিবসের শুভেচ্ছার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মা-দের নিয়ে এই সুন্দর আয়োজনের মতো ভবিষ্যতে এমন আরও সামাজিক সম্মিলনের প্রয়াস পিপলএনটেক এবং এশিয়ান টিভি ইউএস অব্যাহত রাখবে বলে আশা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV