Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যার্তদের সাহায্যে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ফান্ড সংগ্রহ শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 130 বার

প্রকাশিত: May 19, 2017 | 7:00 PM

নিউইয়র্ক: সুনামগঞ্জসহ বৃহত্তর সিলেট অঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক বিশেষ ফান্ড সংগ্রহের উদ্যোগ নিয়েছে। ১৯ মে শুক্রবার থেকে এই ফান্ড সংগ্রহ অভিযান চলবে আসন্ন রমজান মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। পরবর্তীতে রমজানমানের শেষ সপ্তাহে অর্থাৎ পবিত্র ঈদুল ফিতরের আগেই ফান্ডে সংগৃহীত অর্থ/ত্রাণ সামগ্রী বৃহত্তর সিলেটের বন্যা দূর্গতদের মাঝে বিতরণ করা হবে। নগদ অর্থ ছাড়াও ফিতরা বা যাকাতের অর্থও এই ফান্ডে অনুদান হিসেবে গ্রহণ করা হবে।

জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী জানান, ১৯ মে শুক্রবার জ্যামাইকা মুসলিম সেন্টার থেকে এসোসিয়েশনের ফান্ড সংগ্রহ শুরু হবে। পরবর্তী শুক্রবার ২৬ মে শুক্রবার ব্রঙ্কসের পার্ক চেষ্টার ও বাংলা বাজার জামে মসজিদে এসোসিয়েশনের উদ্যোগে ফান্ড সংগ্রহ করা হবে। এরপর ২ জুন শুক্রবার ওজনপার্কের আল আমান জামে মসজিদে ফান্ড সংগ্রহ করা হবে। এছাড়াও আসন্ন পবিত্র রমজান মাসে এসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলেও ফান্ড সংগ্রহ করা হবে। সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা মসজিদগুলোতে জুম্মার নামাজের আগে ও পড়ে অনুদানের অর্থ সংগ্রহ করবেন। এছাড়াও সংগঠন কার্যালয়ে এসেও সাহায্য করা যাবে।

জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী মানবিক দিক বিবেচনায় বন্যা দূর্গত বৃহত্তর সিলেটবাসীদের পাশে এগিয়ে আসার জন্য প্রবাসী জালালাবাদবাসী সহ সকল প্রবাসী বাংলাদেশীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। সংগঠনের পক্ষে এক বিবৃতিতে তারা এসিয়েশনের ফান্ড সংগ্রহ অভিযানে সাধ্যমত আর্থিক অনুদান দেয়ারও আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV