Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

আরকানসাসের মাটিতে ঝাঁকে ঝাঁকে মৃত ব্ল্যাকবার্ড

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: January 5, 2011 | 10:41 PM

 বাংলা প্রেস: গত শনিবার আরকানসাসের বিবি শহর ভুতুড়ে এক নগরীতে পরিণত হয়েছিল।বিবির বাসিন্দারা ঘুম থেকে জেগেই দেখে, লাল ডানার হাজারো ব্ল্যাকবার্ডের নিথর দেহ মাটিতে লুটিয়ে আছে।এরপর সারা দিনই আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে জমিনে পড়তে থাকে ব্ল্যাকবার্ড। সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার ব্ল্যাকবার্ডের মৃত্যু হয়েছে।পাখির এ অস্বাভাবিক মৃত্যুর কারণ তদন্ত করতে শুরু করেছে কর্তৃপক্ষ।

 

 

 আরকানসাসের পাখি ও মৎস্য কমিশন (এএফজিসি) এক বিবৃতিতে জানায়, নতুন বছরের প্রথম প্রহর থেকে ঝাঁকে ঝাঁকে ব্ল্যাকবার্ড মাটিতে পড়তে শুরু করে। এদের অধিকাংশই মৃত অবস্থায় পাওয়া গেছে। এএফজিসির ঊর্ধ্বতন কর্মকর্তা কিথ স্টেফেনস বলেন, ‘শনিবার চার থেকে পাঁচ হাজার মৃত পাখি উদ্ধার করা হয়।’ এএফজিসির বন্য প্রাণিবিষয়ক কর্মকর্তা রবি কিং বলেন, ‘এটা অস্বাভাবিক ঘটনা নয়। বজ্রপাত বা অধিক উঁচুতে শিলাবৃষ্টির কারণে এ রকম হতে পারে। এটা জানা গুরুত্বপূর্ণ যে অসুস্থ পাখি উড়তে পারে না। সুতরাং এ পাখিগুলোর ক্ষেত্রে যা ঘটেছে তা খুব দ্রুতই ঘটেছে।’ কর্মকর্তারা ধারণা করছেন, নববর্ষ উদ্যাপনকারীরা আকাশের উঁচুতে যে আতশবাজি ছুড়েছিল সেটাও পাখির মৃত্যুর কারণ হতে পারে। রো বলেন, ‘আকাশে আতশবাজি জ্বালানোর বিষয়টি পাখির মৃত্যুতে ভূমিকা রাখতে পারে। এর কিছু লক্ষণও পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষায় পাখিগুলোর মৃত্যুর পেছনে আতঙ্কের বিষয়টিরও প্রমাণ মিলেছে। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV