Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

জাতীয় প্রেস ক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ,আদালতের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: January 5, 2011 | 10:48 PM

ইউএসএনিউজ ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবে নতুন ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের নেতৃত্বাধীন নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।বুধবার বেলা ১২টায় ব্যবস্থাপনা কমিটির যৌথসভায় এ দায়িত্ব হস্তান্তর হয়। ওদিকে, নির্বাচনে সভাপতি পদে পরাজিত গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক পদে পরাজিত সাইফুল আলমের দায়ের করা মামলায় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। ঢাকার চতুর্থ সহকারী জজ শেখ মুজাহিদুল ইসলামের আদালত বুধবার এ নির্দেশ দেন। একই সঙ্গে আদালত ৩১শে ডিসেম্বরের নির্বাচন অবৈধ ঘোষণার মামলায় কেন ক্ষমতা হস্তান্তর থেকে বিরত রাখা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শাও নোটিশ জারি করেছেন। মামলা দায়েরকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন এডভোকেট মোহাম্মদ শাহাবুদ্দিন ও এডভোকেট আবুল কালাম আজাদ। এদিকে, প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের যৌথসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি শওকত মাহমুদ। তিনি বিগত বছরগুলোতে ক্লাব পরিচালনায় সহযোগিতা দেয়ার জন্য বিদায়ী কমিটির কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। নতুন সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদও বক্তব্য রাখেন।  কর্মভার গ্রহণের পর সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নিজ নিজ কক্ষে আসন গ্রহণ করেন। এ সময় সদস্যরা নতুন কমিটিকে ফুল দিয়ে স্বাগত জানান।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV