নিউজারসির আটলান্টিক সিটি মেয়রের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
নিউজারসি : নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মেয়র নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী আটলান্টিক সিটির বর্তমান মেয়র ডন গার্ডিয়ান এর নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে গত ২৫ মে বৃহস্পতিবার সন্ধ্যায়। আটলান্টিক সিটির ২৩০৯ আটলান্টিক এভিনিউতে অবস্থিত নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটি পেশাদার অগ্নি নির্বাপকদের সংগঠন লোকাল ১৯৮ এর সভাপতি ক্যাপ্টেন বিল ডিলোরেনজো এবং আটলান্টিক সিটি পুলিশ বিভাগের সংগঠন লোকাল ২৪ সভাপতি ম্যাট রজারস। মেয়রের চীফ অব ষ্টাফ ক্রিস ফিলিসিও অনুষ্ঠান সমন্বয় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আটলান্টিক সিটি রিপাবলিকান দলের সভাপতি মাইক লোপেজের সঞ্চালণায় ক্যাপ্টেন বিল ডিলোরেনজো,ম্যাট রজারস,ক্রিস ফিলিসিও,কাউন্সিল পদপ্রার্থী রন বেইলি, ,ষ্ট্যাসি কেমারম্যান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রিপাবলিকান দলের বিপুল সংখ্যক নেতা- কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।এছাড়া বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান দলের সভাপতি রেজাউল ইসলাম খালিদ, সহ সভাপতি রওশনউদদীন,সাংবাদিক মোঃ আলী খান বাবুল,লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী, শান্তনু সেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেয়র ডন গার্ডিয়ান তাঁর বক্তব্যে বলেন, আটলান্টিক সিটি পূর্ণগঠনের যে কাজ তিনি শুরু করেছেন তা সমাপ্ত করার লক্ষ্যেই তিনি দ্বিতীয় মেয়াদের জন্য আবারো প্রার্থী হয়েছেন এবং তিনি আশাবাদী বিগত মেয়র নির্বাচনের মতো আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে আটলান্টিক সিটিবাসী তাঁকে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত করে তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ দেবেন ।অনুষ্ঠানে উপস্থিত সুধীজন তুমুল হর্ষধ্বনি ও বিপুল করতালিতে তাঁকে সমর্থন জানান। আটলান্টিক সিটি মেয়রের কার্যালয়ে স্থাপিত বিল বোর্ড ও প্ল্যাকার্ডে অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষার সহাবস্থান বাংলাদেশ কমিউনিটিতে বেশ প্রশংসিত হয়েছে ।বাংলা ভাষাকে যথাযথ মর্যাদা দেওয়ায় কমিউনিটি নেতৃবৃন্দ মেয়র ডন গার্ডিয়ানকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের