বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্ত্বর থেকে ভাস্কর্য অপসারণ এবং নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল ভক্তকে গ্রেফতারের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ
নিউইয়র্ক : বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্ত্বর থেকে লেডি জাস্টিসিয়ার ভাস্কর্য অপসারণ এবং নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রবাসের প্রগতিশীল বিভিন্ন শ্রেণিপেশার মানুষেরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা সাম্প্রদায়িক শক্তির উত্থান বন্ধে সরকারকে অসাম্প্রদায়িক চেতনা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার সভাপতি মিথুন আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র সফররত ঢাকার জনপ্রিয় ব্যান্ড তারকা মাকসুদ ও লুৎফুন নাহার লতা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সফররত জার্মান প্রবাসী লেখক ও সাংবাদিক নাজমুন নেসা পিয়ারী, মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, লাবলু আনসার ও সুব্রত বিশ্বাস, সাংবাদিক নিনি ওয়াহেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শীতাংশু গুহ, ফাহিম রেজা নূর, আবীর আলমগীর, মুজাহিদ আনসারী, মিনহাজ শাম্মু, শুভ রায়, সাবিনা হাই উর্বি, আবৃত্তিকার গোপন সাহা, প্রতীমা সরকার, মনিকা রায় প্রমুখ।
শিল্পী টিপু আলম সমাবেশস্থলে বিশাল ক্যানভাসে ছবি এঁকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। এছাড়া গান ও কবিতা আবৃত্তির মাধ্যমেও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানান নিউইয়র্কের শিল্পী সমাজ।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের