Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান কিডস ফ্যাশান প্লেস’র বর্ণিল উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: June 3, 2017 | 1:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে কিডস ফ্যাশান প্লেস নামে আরেকটি বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। ২ জুন শুক্রবার বিকেলে কমিউনিটির বিশিষ্ট জনদের উপস্থিতিতে ফিতা কেটে এবং রং বেরংয়ের বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে কিডস ফ্যাশান প্লেস’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন ডিয়াজ ও এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদা। কিডস ফ্যাশান প্লেস’র স্বত্বাধিকারী এডভোকেট নাসির উদ্দিনের সভাপতিত্বে বর্ণিল এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সাবেক প্রেসিডেন্ট আবদুস শহীদ, সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হুসেন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সভাপতি সাহেদ আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কামাল আহমেদ ছাড়াও প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য কমিউনিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোওয়া মুনাজাত পরিচালনা করেন মদীনা মসজিদের সাবেক ইমাম হাফেজ জুলকিফুল চৌধুরী।
পবিত্র রমজান মাসে ব্রঙ্কসের বাঙালী অধ্যুষিত পার্কচেস্টারের অদূরে ১৭৯৮ ওয়েস্টচেস্টার এভিনিউ (১২৫৭ বীচ এভিনিউ) এলাকায় প্রবাসী বাংলাদেশী ব্যবসার মধ্যে যোগ হলো এই নতুন ব্যবসা প্রতিষ্ঠান কিডস ফ্যাশান প্লেস।উদ্বোধনের সময় সিনেটর রুবিন ডিয়াজ ও এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদা ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে বাংলাদেশী কমিউনিটি অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন। তারা বাংলাদেশী কমিউনিটির নানা সাফল্যের ভূঁয়সী প্রশংসা করে নতুন ব্যবসা প্রতিষ্ঠান কিডস ফ্যাশান প্লেস’র সফলতা কামনা করেন।এ সময় কিডস ফ্যাশান প্লেস’র স্বত্বাধিকারী এডভোকেট নাসির উদ্দিন অতিথিদের ধন্যবাদ জানিয়ে আসন্ন ঈদের বিশেষ কেনাকাটার জন্য সকলকে আমন্ত্রণ জানান। তিনি জানান, চিলড্রেন ক্লথস, স্কুল সাপ্লাই, গেমস, টয়সহ নতুন প্রজন্মের শিশু-কিশোরদের জন্য বিশেষ কালেকশন রয়েছে কিডস ফ্যাশান প্লেসে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ