Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সামরিক ব্যয় কমাচ্ছে যুক্তরাষ্ট্র:আগামী পাঁচ বছরে প্রায় ৮ হাজার কোটি ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: January 8, 2011 | 1:03 AM

ইউএসএনিউজ ডেস্ক: সামরিক ব্যয় কমাচ্ছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস সামরিক খাতে আগামী পাঁচ বছরে প্রায় ৮ হাজার কোটি ডলার ব্যয় কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। সরকারের বাজেট ঘাটতি কমিয়ে আনতেই বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে উপস্থাপিত গেটসের প্রস্তাব অনুযায়ী, আগামী পাঁচ বছরে ধাপে ধাপে প্রতিরক্ষা খাতে ব্যয় ৭ হাজার ৮০০ কোটি ডলার ব্যয় কমানো হবে।আগামী ৫ বছরে ওবামা প্রশাসন সরকারি ব্যয় ১০ হাজার কোটি ডলার কমানোর পরিকল্পনা করেছে। তার অংশ হিসেবেই প্রতিরক্ষা খাতে ব্যয় কমানোর এ পরিকল্পনা করা হয়েছে। আগামী ১৪ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাজেটের সঙ্গে  পেন্টাগনেরও বার্ষিক অর্থ চাহিদার পরিমাণ কংগ্রেসে উপস্থাপন করতে হবে। ২০১১-১২ অর্থবছরের প্রতিরক্ষা খাতের জন্য ৫৫ হাজার ৪০০ কোটি ডলার চাইবে ওবামা প্রশাসন। এর মধ্যে বিদেশে অবস্থানরত সৈন্যদের ব্যয় অবশ্য ধরা হয়নি। প্রাথমিকভাবে যা ধারণা করা হয়েছিল, তার চেয়ে এই অর্থ ১ হাজার ২০০ কোটি ডলার কম বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বিবিসি জানিয়েছে, ১শ’রও বেশি  জেনারেল ও পতাকাধারী কর্মকর্তার পদ বিলুপ্তি/অবসর প্রদান এবং জননিরাপত্তায় নিয়োজিত ২শ’র বেশি শীর্ষ কর্মকর্তার পদ বিলুপ্তির মধ্য দিয়ে ব্যয় সঙ্কোচনের লক্ষ্য পূরণে এগোনোর পরিকল্পনা করেছেন গেটস। এছাড়া আফগানিস্তানে সেনা সংখ্যা ৪০,০০০ এবং মেরিন সেনার সংখ্যা ১৫০০০ থেকে ২০০০০ কমিয়ে আনার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে। নাইন-ইলেভেনের পর পেন্টাগনের সীমাহীন অর্থ ব্যয়ের সংস্কৃতির রাশ টেনে ধরতে চান বলে জানিয়েছেন গেটস। তবে কংগ্রেস প্রশাসনের এই পরিকল্পনায় সমর্থন দেবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এদিকে ব্যয় সঙ্কোচনের যে পরিমাণ নির্ধারণ করা হয়েছে তা ধারণার চেয়ে অনেক বেশি জানিয়ে প্রতিনিধি পরিষদে আর্মড সার্ভিস কমিটির চেয়ারম্যান হাওয়ার্ড ম্যাককোয়েন ইতিমধ্যে বলে দিয়েছেন, তিনি এতে সন্তুষ্ট নন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV