Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকা’র ইফতার মাহফিলে বক্তারা : লেখকদেরকে সমাজ ও মানবতার কল্যাণে সত্য লিখতে হবে

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: June 7, 2017 | 5:28 PM

রশীদ আহমদ, নিউইয়র্ক : রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকা’র ইফতার মাহফিল ও  আলোচনা সভা গত ৬ই জুন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বাংলাদেশী অধুষ্যিত  জ্যাকসন হাইটস এর টক অফ দ্য টাউনে সংগঠনের সভাপতি হাফেজ আবদুল্লাহ আল আরিফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রশীদ আহমদ এর সঞ্চালনায় শুরুতে কালামে হাকীম থেকে তেলাওয়াত করেন ফাহমিদ আবদুল্লাহ। ইফতার মাহফিল পুর্ব আলোচনায় প্রধান আলোচক বিশিষ্ট লেখক গবেষক আবু সামিহা সিরাজুল ইসলাম বলেন, লেখকদেরকে সমাজ ও মানবতার কল্যাণে সত্য লিখতে হবে। তার পাশাপাশি সকল হানাহানি, বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে এবং নতুন প্রজন্মের মধ্যে হতে ভাল ভাল লেখক কমিউনিটিকে উপহার দিতে হবে।
মাহফিলে বিশেষ আলোচকের আলোচনা পেশ করেন এখন সময় পত্রিকার সম্পাদক কাজী সামছুল হক, সাপ্তাহিক বাংলাদেশ এর সম্পাদক ডাঃ ওয়াজেদ এ খান, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ জয়নাল আবেদীন ও লেখক ড. মুহাম্মদ আবুল কাশেম। স্বাগত কথা রাখেন রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকা’র সহ সভাপতি লেখক নঈমুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।
সম্মানিত মেহমান হিসেবে আলোচনা করেন টাইম টিভির সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, আন নূর কালচারাল সেন্টার এর প্রিন্সিপাল মুফতী মুহাম্মদ ইসমাইল নূরী, সাপ্তাহিক  জন্মভূমি’র সম্পাদক রতন তালুকদার, গ্লোবাল সময় এর সম্পাদক রিমন ইসলাম, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ হাবীবুর রহমান হাবীব, আই টিভির কর্ণধার মুহাম্মদ শহীদুল্লাহ ও লেখিকা সৈয়দা মাহমুদা শিরিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকার সহ সভাপতি মুমিনুল ইসলাম মজুমদার,  সাহিত্য সম্পাদক কবি নাসের উদ্দীন আহমদ, নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য সচিব শিবলী চৌধুরী কায়েস, বাংলা পত্রিকার সহকারী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু, দেশ বাংলা’র নির্বাহী সম্পাদক মুহাম্মদ আলমগীর সরকার, টিবিএন টুয়েন্টিফোর টিভির মার্কেটিং ম্যানেজার এ এফ মিসবাহুজ্জামান, প্রথম আলো’র মার্কেটিং ম্যানেজার আনিসুর রহমান, মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন রেজাউল করিম, বাংলা-আমেরিকান চ্যানেল এর ডাইরেক্টর ওয়াসেক সিদ্দিকী, বাংলা পত্রিকার রিপোর্টার আলমগীর হোসেন, হিউম্যানিটি ক্লাবের সেক্রেটারী আলম চৌধুরী, রাইটার্স ফোরাম অফ নর্থ আমেরিকার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফ হোসাইন, কোষাধ্যক্ষ সাঈদ হোসাইন, তরুণ সংগঠক ফয়জুল করীম সেলিম, ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা নিউইয়র্ক এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসীন মাসরুর, ডাক্তার আবু হক, কমিউনিটি এক্টিভিটস আদিল আহমদ ও শাহ আলম প্রমূখ।
এছাড়াও নিউইয়র্কের  আরো অনেক ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং লেখকরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা  করেন ছারছীনার মেঝো পীর মাওলানা শাহ মুহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV