Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র’র ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: June 9, 2017 | 5:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ইত্যাদি রেষ্টুরেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎত বার্ষিকী পালন করেছে আলোচনা, দোয়া ও ইফতার অনুষ্ঠানের মধ্যে দিয়ে। গত ৪ জুন রবিবার সন্ধ্যায় ফোরাম সভাপতি নাছিম আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মুকুল এর পরিচালনায় অনুষ্ঠান শুরু হয় কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে। কোরান তেলাওয়াত করেন ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো নূরুন্নবী। কোরান থেকে তেলোয়াতের পর পরই শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন। এই আলোচনা অনুষ্ঠানে ফোরামসহ অনান্য নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য মার্শাল মুরাদ, ফোরামের সাবেক সভাপতি ড. নুরুল আমিন পলাশ, সাবেক প্রধান উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার, সাবেক সাধারন সম্পাদক ছাইদুর খান ডিউক সিনিয়র সহ সভাপতি বিলাল চৌধুরী, উপদেষ্টা এএফ মিজবাউজ্জামান,সহ সভাপতি শেখ হায়দার আলী, সহ সভাপতি জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, উপদেষ্টা এটিএম হেলালুর রহমান হেলাল, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোঃ নাসির উদ্দিন ও উপদেষ্টা মুক্তিযোদ্ধা হাজী নুরুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে ফোরামসহ অনান্য তেৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা তানভীর হাসান খান প্রিন্স সহ সভাপতি মাওলানা ওমর ফারুক, সহ সভাপতি হাফিজুর রহমান, সহ সভাপতি আবুবকর সিদ্দিক, সহ সভাপতি মজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোতাহার হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম জয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক, মাহমুদুর রহমান, আবুল বাসার, নারী নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, মো: মাঈন উদ্দিন, ফরিদুল মাওলা, মো: গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা অনুষ্ঠানের পরই হাফেজ মোঃ নূরন্নবী দোয়া অনুষ্ঠান শুরু করেন। দোয়া অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা এবং জিয়া পরিবারের জন্য দোয়া সেই সাথে দেশের অব্যাহত সুখ শান্তি কামনা করা হয়। এই দোয়া অনুষ্ঠান ইফতারের পূর্ব পর্যন্ত অব্যাহত থাকে যা মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ