Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ওয়াশিংটন ও মেরিল্যান্ডে মন্ত্রীর নামে পাঠানো পার্সেলে আগুন

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: January 9, 2011 | 11:48 AM

 বাংলা প্রেস: মন্ত্রীর নামে পাঠানো একটি পার্সেল থেকে ধোঁয়া বেরোনোর ঘটনায় গত শুক্রবার এক লংকাকান্ড ঘটে গেল ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী জ্যানেট নেপোলিটানোর উদ্দেশে পাঠানো একটি পার্সেল নাড়াচাড়া করার সময় তার ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করে।সঙ্গে সালফারের ঝাঁঝালো গন্ধ। ওয়াশিংটনের একটি ডাক ভবনে গত শুক্রবার এ ঘটনা ঘটে। তার আগের দিন পার্শ্ববর্র্তী ম্যারিল্যান্ডেও ঘটে একই ধরনের ঘটনা। হোয়াইট হাউস থেকে বেশ কয়েক মাইল দূরের একটি ডাক ভবনে পৌঁছানো পার্সেলে এ ঘটনা ঘটে। এক কর্মি বিলি করার জন্য রাখা চিঠিপত্রের সঙ্গে পার্সেলটি সজোরে রাখার সঙ্গে সঙ্গেই ধোঁয়া বের হয়ে সেটি পুড়তে থাকে। এ ঘটনার সঙ্গে সঙ্গে ডাক ভবন থেকে লোকজন দ্রুত সরিয়ে নেওয়া হয়। ওয়াশিংটনের মেয়র ভিনসেন্ট গ্রে ঘটনাটিকে ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘কাপুরুষোচিত ও তিরস্কারযোগ্য’ কাজ বলে উল্লেখ করেছেন। ম্যারিল্যান্ড স্টেটে পাঠানো দুটি পার্সেলে গত বৃহস্পতিবার একই কাণ্ড ঘটে বলে জানায় পুলিশ। বইয়ের আকারের পার্সেলগুলো খোলার সঙ্গে সঙ্গেই সেগুলো জ্বলে ওঠে এবং তা থেকে ধোঁয়া ও তীব্র গন্ধ বেরোতে থাকে। দুই কর্মী এতে সামান্য আহত হন। ম্যারিল্যান্ডের পার্সেলের ভেতরে থাকা বার্তায় রাস্তার পাশে থাকা কিছু নির্দেশিকার সমালোচনা লেখা ছিল। ওইসব নির্দেশিকায় সন্ত্রাসবাদীদের সম্পর্কে সতর্কতার নির্দেশনা ছিল। পার্সেল দুটির একটিতে প্রাদেশিক গভর্নর মার্টিন ও-ম্যালির ঠিকানা এবং অন্যটিতে স্টেট পরিবহনমন্ত্রী বেভারলি সোয়াইম স্ট্যানলির ঠিকানা লেখা ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই পরীক্ষার জন্য পার্সেলগুলোর নমুনা সংগ্রহ করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV