Monday, 9 March 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মন্দার কষাঘাতে বছরের শুরুতেই আমেরিকায় ২ ব্যাংকে লালবাতি

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: January 9, 2011 | 11:51 AM

 এনা : মন্দার কষাঘাতে জর্জরিত আমেরিকায় নতুন বছরের প্রথম সপ্তাহে ২টি ব্যাংকে লালবাতি জ্বলেছে অর্থাৎ লোকসানের সাগরে হাবুডুবু খেতে খেতে ৭ জানুয়ারি ঐ ২টি ব্যাংকের সকল শাখায় তালা লাগিয়ে দেয়া হয়েছে। ফেডারেল প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। ফ্লোরিডার ফার্স্ট কমার্শিয়াল ব্যাংক এবং আরিজোনার লিগেসী ব্যাংকের হাজারো গ্রাহকের মাথায় একইসাথে বাজ পড়লো। কারণ, গ্রাহকের অধিকাংশই ফেডারেল তহবিল থেকে কোন ক্ষতিপূরণ পাবেন না। ফেডারেল প্রশাসন সূত্রে বার্তা সংস্থা এনা আরো জানতে পেরেছে, গত বছর আমেরিকায় ১৫৭টি ব্যাংকে তালা লাগানো হয়। দেনার দায়ে জর্জরিত হয়েছিল ঐ ব্যাঙ্কগুলো। ১৯৯২ সালের পর আর কোন বছরই এত অধিকসংখ্যক ব্যাংকে লালবাতি জ্বলেনি। 

 
ট্যাগ:
Situs Streaming JAV