Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ভারতের প্রখ্যাত চিকিৎসক ও সমাজসেবী ডাঃ বিনায়ক সেনের নিঃশর্ত মুক্তি দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: January 10, 2011 | 2:21 AM

নিউইয়র্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সমর্থক ফোরাম যুক্তরাষ্ট্র শাখার পক্ষে মো: জামান তপন এক বিবৃতিতে ভারতের প্রখ্যাত চিকিৎসক ও সমাজসেবী ডাঃ বিনায়ক সেনের যাবজ্জীবন দাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ডাঃ বিনায়ক সেনের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। বিবৃতিতে জামান তপন বলেন, ভারতের নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনসহ ২২ জন খ্যাতনামা ব্যক্তি, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ভাষাবিদ নোয়াম চমস্কিসহ ভারত ও বিভিন্ন দেশের হাজার হাজার গণতন্ত্র প্রিয় মানুষ ইতিমধ্যেই বলেছেন ডাঃ বিনায়ক সেনের বিরুদ্ধে উত্থাপিত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাজানো ঘটনা। এর ভিত্তিতে যেভাবে ডাঃ বিনায়ক সেনকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক মত দমনের এহেন পন্থা গণতন্ত্রের কবর রচনা করে ফ্যাসিবাদের পথকে প্রশস্থ করবে। তিনি অবিলম্বে বিনায়ক সেনের মুক্তি দাবি করেন এবং ভারতসহ বিশ্বের গণতন্ত্রপ্রিয় সকলকে বিনায়ক সেনের মুক্তির দাবিতে সোচ্চার হওয়ারও আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ