Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানকে গুমের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের গুমের রাজনীতি শুরু : নিউইয়র্কে জাসাস যুক্তরাষ্ট্র শাখার ইফতার সমাবেশে কেন্দীয় সাধারণ সম্পাদক হেলাল খান

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: June 13, 2017 | 1:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এক সমাবেশে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সাধারণ সম্পাদক বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হেলাল খান বলেছেন, প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানকে গুমের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের গুম করার রাজনীতি শুরু হয়েছে। আর তা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। হিটলারী কায়দায় দেশ পরিচালিত হচ্ছে। দেশ ও প্রবাস থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে এ জুলুমবাজ সরকারকে হটাতে হবে। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ হলে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জাসাস যুক্তরাষ্ট্র শাখার ইফতার আয়োজন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে তিনি এ কথা বলেন।জাসাসের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবর উদ্দিন, যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি দেলোয়ার হোসেন। এসময় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্বাস উদ্দিন দুলাল, মার্শাল মুরাদ, দারাদ আহমেদ, আবুল কালাম আজাদ, সোহরাব হোসেন, হাসান মাসুদ, কায়সার আহমেদ, সাদী মিন্টু, সুমন রহমান, ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, শাহাদাৎ হোসেন রাজু প্রমুখ।চলচ্চিত্র অভিনেতা হেলাল খান আরো বলেন, বাংলাদেশের মানুষ ভালো নেই। সরকারের অপকর্ম অপশাসনে দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকই স্বীকার করেছেন যে, লুট করা অর্থ নিয়ে বিদেশে পালাতে হবে। কিন্তু বিএনপি তা হতে দেবে না। সব অপকর্মের বিচার বাংলার মাটিতেই হবে। তিনি বলেন, দেশে যখনই ক্রান্তিকাল আসে তখনই জাতি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসায়। তিনি বলেন, আগামী নির্বাচন হবে হাসিনা বিহীন অর্থাৎ হাসিনা সরকারের অধীনে নির্বাচন হবে না। আর এ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিরই বিজয় হবে।পরে ইফতার মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া মুনাজাত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ