‘পেট কেটে নাড়ি-ভূড়ি বের করে চৌধুরী আলমের মত সাকা চৌধুরীকেও নদীতে ভাসিয়ে দেয়ার ষড়যন্ত্র’:নিউইয়র্কে টেলিকনফারেন্সে সাকা চৌধুরী’র স্ত্রী ফারহাত
এনা : যুদ্ধাপরাধে লিপ্ত থাকার অভিযোগে কারাবন্দি সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপির স্ত্রী ফারহাত কাদের চৌধুরী নিউইয়র্কে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সমাবেশে ঢাকা থেকে টেলিফোনে প্রদত্ত বক্তব্যে বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের কমিশনার চৌধুরী আলমকে যেভাবে পেট কেটে নাড়ি-ভূড়ি বের করে লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে, একইভাবে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকেও নদীতে ভাসিয়ে দেয়ার ষড়যন্ত্রের কথা জানানো হয় রিমান্ডে নিয়ে। কদিন আগে আমরা যখন তার সাথে জেল হাজতে সাক্ষাৎ করতে গিয়েছিলাম সে সময় সালাহউদ্দিন কাদের চৌধুরী চিৎকার করে কাঁদতে কাঁদতে এ হুমকির কথা জানিয়েছেন। রিমান্ডে নিয়ে ডিবি অফিসে বাইরের লোকজন এসে অকথ্য নির্যাতন করেছে-তাদের সকলকেই তিনি চেনেন বলে জানিয়েছেন। অর্থাৎ তাকে মেরে ফেলার নিশ্চিত ষড়যন্ত্র হয়েছে বলে আমরা মনে করছি। মিসেস ফারহাত আরো বলেন, মানবতাবিরোধী বিচারের নামে যে আন্তর্জাতিক আদালতের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সেটি আওয়ামী আদালত। কারণ, এ আদালতের প্রসিকিউটর, জাজ, তদন্ত কর্মকর্তার সকলেই আওয়ামী লীগের লোক। তাদের কথিত আদালতে সকলেই দন্ডিত হবেন এটা নিশ্চিত। মিসেস ফারহাত বলেন, সরকার নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে দাবি করছেন যে সেটি আন্তর্জাতিক আদালত, তাহলে আমাদের নিয়োজিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীদের ভিসা দেয়া হচ্ছে না কেন? মিসেস ফারহাত প্রবাসীদের প্রতি পুনরায় আকুল আবেদন জানিয়েছেন তার স্বামীর মুক্তির লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে জোরদার লবিংয়ের জন্য। সা.কা.চৌধুরীর চিকিৎসা নিয়ে সরকারের আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে মিসেস ফারহাত বলেন, স্ত্রী হিসেবে আমি তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্যে মাননীয় আদালত সমীপে আবেদন করেছিলাম। কিন্তু আমার সে আবেদন গ্রহণ করা হয়নি। এরপর আমরা যখন জেলে তার সাথে সাক্ষাৎ করতে যাই, সে সময় তিনি (সা.কা.চৌ) নিজে একটি আবেদনে স্বাক্ষর করে তা জেল কর্তৃপক্ষকে দিতে চান। সেটিও কর্তৃপক্ষ গ্রহণ করেননি। বাংলাদেশের সংসদ সদস্যের জীবন নিয়ে যদি এধরনের ছিনিমিনি খেলা করা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা বিপন্ন তা কি বলার অপেক্ষা রাখে না। মিসেস ফারহাত বলেন, দেশ ও জাতিকে বাঁচাতে প্রবাসীদের জোরদার আন্দোলনের বিকল্প নেই। চট্টগ্রাম থেকে টেলিফোনে আরো বক্তব্য রাখেন সা.কা.চৌ.র ভাই গিয়াস কাদের চৌধুরী। তিনিও প্রবাসীদের সহায়তা চান তার ভাইয়ের জীবন বাঁচাতে। সা.কা চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবিতে ৯ জানুয়ারি রোববার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) নিউইয়র্ক সিটির ব্র�কলীনে জাফরান রেস্টুরেন্টের এ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ফোরামের সভাপতি এডভোকেট কাজী খায়রোল বাশার এবং পরিচালনা করেন ফোরামের সেক্রেটারী মাকসুদুল হক চৌধুরী। সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন সেইভ বাংলাদেশ মুভমেন্ট’র সভাপতি ডা. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেইভ বাংলাদেশ মুভমেন্ট’র মহাসচিব কাজী আজম, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের আহবায়ক পারভেজ সাজ্জাদ, যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আযাদ বাকির ও ফিরোজ আলম, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মৌলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও সেক্রেটারী সাঈদুর রহমান সাঈদ প্রমুখ। সমাবেশে বক্তৃতাকালে যুক্তরাষ্ট্র বিএনপির দফতর সম্পাদক আব্দুর রহমান জানান যে যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার দ্রুত আরোগ্যের জন্যে সকলে দোয়া করেন। এ সভায় জানানো হয় যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শীঘ্রই জাতিসংঘ ও স্টেট ডিপার্টমেন্টের সামনে সালাহউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি দাবিতে বিক্ষোভ প্রধর্শন করা হবে। বক্তারা বাংলাদেশে বাকশালী সরকার রামরাজত্ব চালাচ্ছে বলেও অভিযোগ করেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি