নিউইয়র্কে জেবিবিএ’র ইফতার মাহফিলে মসজিদ স্থাপনের ঘোষণা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: মসজিদ স্থাপনের ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক (জেবিবিএ)’র ইফতার ও দোয়া মাহফিল। জ্যাকসন হাইটসে বেলোজিনো পার্টি হলে গত মঙ্গলবার আয়োজিত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ মাহফিলে ছিল উপচে পড়া ভিড়। ব্যবসায়িদের মিলনমেলায় পরিনত হয়েছিল এ অনুষ্ঠানটি। শুধু ব্যবসায়ি নন, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ছাড়াও নিউইয়র্কে কর্মরত বিভিন্ন মিডিয়ার সদস্যদের সরব উপস্থিতি ছিল লক্ষ্য করার মত। ইফতারের দোয়ার আগ পর্যন্ত সবাই কোলাকুলি আর আড্ডায় মেতে ওঠেন। আমন্ত্রিত অতিথির বাইরে অতিরিক্ত শতাধিক অতিথিকে সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হয় জেবিবিএ কর্মকর্তাদের। ইফতারের সময় অনেকেই টেবিলে বসার সুযোগ পাননি। তাদের সাথে দাঁড়িয়ে জেবিবিএ কর্মকর্তাদের একসাথে ইফতার গ্রহণ করতে দেখা গেছে। এছাড়া ইফতারের সময় জেবিবিএ প্রেসিডেন্ট সহ কর্মকর্তাদের টেবিলে টেবিলে গিয়ে অতিথিদের খোঁজ নিতে দেখা যায়। ইফতার মাহফিলে জ্যকসন হাইটসের ব্যবসায়িদের জন্য মসজিদ স্থাপনের ঘোষণা করা হয়।
জেবিবিএ প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকোর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেবিবিএ’র সিনিয়র সহসভাপতি শাহনেওয়াজ, সেক্রেটারি তারেক হাসান খান ও মাহফিলের আহ্বায়ক হাসান জিলানী । এসময় জেবিবিএ’র কার্যকরি পরিষদের সদস্য ছাড়াও সংগঠনের উপদেষ্টা ও বিভিন্ন সাপ্তাহিকের সম্পাদক সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সাবেক এম পি এম এম শাহীন, জেবিবিএ’র প্রাক্তন প্রেসিডেন্ট ও উপদেষ্টা মো: মহসিন মিয়া, জেবিবিএ উপদেষ্টা মোহাম্মদ রহমান, চট্রগ্রাম সমিতির প্রেসিডেন্ট আব্দুল হাই জিয়া উপস্থিত ছিলেন। এছাড়া কোরআন তেলোয়াত করেন মাওলানা কাজী কাইয়্যুম, পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন আবু হোরায়রার মসজিদের ইমাম মুফতি ফায়েকউদ্দিন এবং ব্যবসা বানিজ্যে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন আইটিভির ইউএস’র প্রধান নির্বাহী আলহাজ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ।
জেবিবিএ প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকো তাঁর বক্তৃতায় জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ি জেবিবিএ নির্বাহী কমিটি জ্যাকসন হাইটস এলাকার ব্যবসায়িদের নামাজ আদায়ের জন্য একটি মসজিদ স্থাপন করবে। এ ব্যাপারে একটি রূপরেখা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে এলাকায় কয়েকটি ভবণ দেখা হয়েছে। তিনি বলেন, ৭৩স্ট্রিটে যে মসজিদ রয়েছে তাতে মুসল্লিদের স্থান সংকুলান হচ্ছে না।
এরআগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানকে সামনে রেখে হাসান জিলানীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির প্রধান সমন্বয়কারি এম লিয়াকত আলী, সমন্বয়কারি কামরুজ্জামান বাচ্চু এবং সদস্য সচিব মাহমুদ হোসাইন বাদশা।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ