Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রম স্থগিত

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: January 10, 2011 | 12:16 PM

ইউএসএনিউজ ডেস্ক: জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রম স্থগিত করে পুরনো কমিটিকে দায়িত্ব ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। ঢাকার চতুর্থ সহকারী জজ শেখ মো. মুজাহিদ উল ইসলাম সোমবার  এ আদেশ দেন।গত ৩১ ডিসেম্বরে জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচনে সবুজ-আবদাল পরিষদ ১৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টিতে জয়লাভ করে। নির্বাচনে কারচুপির অভিযোগ করে ফল প্রত্যাখান করে পরাজিত সারওয়ার-সাইফুল প্যানেল।
নির্বাচন অবৈধ ঘোষণার আদেশ চেয়ে গত ৫ জানুয়ারি মামলা করেন নির্বাচনে সভাপতি প্রার্থী গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল আলম।
শুনানি শেষে বিচারক দায়িত্ব হস্তান্তরের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দিয়ে বিবাদীদের কার্যক্রমে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না তার কারণ দর্শাতে বলেন।পরদিন ১৩ বিবাদির আটজন অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনের বিরুদ্ধে লিখিত আপত্তি জানান এবং নিষেধাজ্ঞার আবেদন খারিজের আবেদন করেন। একই সময় বাদীপক্ষ অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর আবেদন করেন।দুই আবেদনের ওপর শুনানি শেষে রোববার অধিকতর শুনানি হওয়ার কথা থাকলেও বিবাদি পক্ষের আইনজীবী ওসমান গণি উপস্থিত না থাকায় তা হয়নি।সোমবার বাদি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শাহাবুদ্দিন, বিবাদি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ওসমান গণি ও সানাউল্লাহ মিয়াসহ বেশ কয়েকজন আইনজীবী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV