Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে সর্বকনিষ্ঠ, দক্ষিণ ক্যারোলিনার প্রথম নারী গভর্নর নিকি হ্যালি

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: January 10, 2011 | 4:53 PM

ইউএসএনিউজ ডেস্ক: দক্ষিণ ক্যারোলিনার প্রথম নারী গভর্নর হিসেবে শপথ নিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নম্রতা নিকি র‌্যাল্ডওয়া হ্যালি (৩৮)। দক্ষিণ ক্যারোলিনার ইতিহাসে তিনিই হচ্ছেন প্রথম নারী গভর্নর। একই সঙ্গে তিনি আরেকটি রেকর্ড গড়ছেন। তাহলো- এর মাধ্যমে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সী গভর্নর হতে যাচ্ছেন। আগামীকাল তাকে গভর্নর হিসেবে শপথ পড়ানোর কথা। এর মধ্য দিয়ে তিনি আরেক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গভর্নর ববি জিন্দালের স্থলাভিষিক্ত হবেন। হ্যালির আগে সবচেয়ে কম বয়সে গভর্নরের রেকর্ড ছিল এই ববি জিন্দালের দখলে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে আরও বলা হয়, নম্রতা নিকি র‌্যাল্ডওয়া হ্যালি বেশি পরিচিত নিকি হ্যালি নামে। তিনি পাঞ্জাবের অভিবাসী শিখ সমপ্রদায়ের মা-বাবার সন্তান। গত ৩রা নভেম্বর কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে তিনি রিপাবলিকান দলের টিকিটে ডেমোক্রেট দলের প্রার্থীকে পরাজিত করেন। নিকি হ্যালি নিজেই দাবি করেছেন- দক্ষিণ ক্যারোলিনার সামনে নতুন একটি অধ্যায় সূচিত হতে যাচ্ছে। তাতে নানা ধর্মের, নানা বর্ণের মানুষের সম্পৃক্ততা থাকবে। এরই মধ্যে তিনি দক্ষিণ ক্যারোলিনার স্বাস্থ্য ও জনসেবা বিভাগের পরবর্তী পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন ববি জিন্দালের ঘনিষ্ঠ এক সহযোগী টনি কেককে। আগামীকাল হ্যালি শপথ নিয়ে নতুন যাত্রা শুরু করবেন। এজন্য আজ তিনি উদযাপন করবেন ‘ফ্যামিলি ফান নাইট’। রাতে মজা করা শেষে পরদিনই শপথ নেবেন। রাজ্য গভর্নরের দায়িত্ব নেয়ার পর নিকি হ্যালির কাছে রয়েছে অধিবাসীদের বড় প্রত্যাশা। শপথ নেয়ার সময়ই তাকে বলতে হবে তিনি দক্ষিণ ক্যারোলিনাকে কোন পথে পরিচালিত করতে চান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV